চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘমেয়াদে স্টার্টআপকে টিকিয়ে রাখতে আইনি সচেতনতা প্রয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দেশের তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে আইনি সচেতনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্টার্টআপের খুঁটিনাটি নানা বিষয়ে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আয়োজন করেছে “স্টার্টআপ মাস্টারক্লাস” নামক অনলাইন প্রোগ্রাম।

“স্টার্টআপ মাস্টারক্লাস”-এর তৃতীয় পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই পর্বে লিগ্যাল ও কমপ্লায়েন্স নিয়ে আলোচনা করেন বাংলালিংক-এর চিফ লিগ্যাল অফিসার জাহরাত আদিব চৌধুরী।

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে স্টার্টআপ বিষয়ে আগ্রহী তরুণ-তরুণী ও বাংলালিংক আইটি ইনকিউবেটরে সুযোগ করে নেওয়া উদ্যোক্তারা এতে অংশ নেন।

ব্যবসায়িক যেকোনো কর্মকাণ্ডের সাথে আইনি নানা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি ব্যবসায় সত্ত্বাকে আইন দ্বারা স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। আইন দ্বারা স্বীকৃত না হলে কোন ব্যবসায়ের অস্তিত্ব থাকে না। আইনগত সচেতনতার অভাবে অধিকাংশ সময়ে স্টার্টআপ সহ অনেক পুরনো ব্যবসাকেই নানা জটিলতার সম্মুখীন হতে হয় বলে জানান জাহরাত আদিব চৌধুরী।

সেশনের শুরুতে তিনি ব্যবসায়ের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করেন। ব্যবসায় মূলত তিন ধরনের– কোম্পানি, যৌথ-মালিকানাধীন এবং এক-মালিকানাধীন। এই তিন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে কোম্পানি এবং যৌথ-মালিকানার ক্ষেত্রে যথাক্রমে ১৯৯৪ এবং ১৯৩২ সালের আইন অনুসারে রেজিস্ট্রেশন করতে হয় এবং এক-মালিকানা যেকোনো ব্যবসার ক্ষেত্রে শুধুমাত্র ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়।

Reneta

পরে তিনি ব্যবসায় চলাকালীন সময়ে যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয় তা নিয়ে আলোচনা করেন। এক্ষেত্রে প্রথমেই তিনি অন্য আরেকটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাপ্লায়ার অথবা পার্টনার হিসেবে যুক্ত হবার ক্ষেত্রে প্রয়োজনীয় ধাপগুলো বর্ণনা করেছেন।

ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কোন ধরনের ইনভেস্টিগেশন অথবা ক্রিমিনাল রেকর্ডস যেন না থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়াও তিনি কিভাবে কন্ট্রাক্ট করতে হয় এবং কন্ট্রাক্ট-এর গঠন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। ওয়ার্ক অর্ডার, এমওইউ, লেটার অব ইন্টেন্ট সম্পর্কেও তিনি বলেছেন।

তিনি সবশেষে ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি সম্পর্কে আলোচনা করেন। ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টির অধীন কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং ডিজাইন রাইট সম্পর্কে ধারণা প্রদান করেন। জাহরাত আদিব সেশন শেষে অংশগ্রহকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

“স্টার্টআপ মাস্টারক্লাস”-এর আরো কয়েকটি পর্ব অনুষ্ঠিত হবে সামনে। এতে অংশগ্রহণের নিয়ম ও যাবতীয় অন্যান্য তথ্য জানা যাবে বাংলালিংক-এর লিঙ্কড ইন, টুইটার ও ফেসবুক ক্যারিয়ার পেজে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT