দীর্ঘদিন পর একসঙ্গে প্লেব্যাক করলেন জনপ্রিয় তিন কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। জাবেদ মিন্টুর ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ ছবিতে শ্রোতাপ্রিয় এই তিন কন্ঠশিল্পী গাইবেন এ গানটি। গেল মাসে রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়েছে।
কাজী জামালের সঙ্গীতায়োজনে ‘ভালোবাসা দিয়েছি তাই, এই মন তোমাকেই চাই, জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমায়, সুখের ঘরে দুঃখের আগুন মিটি মিটি জ্বলে, সুখ বুঝি সয়না আমার এ কপালে’ শিরোনামের গানটির কথা লিখেছেন নির্মাতা নিজেই।
‘ঈদের সপ্তাহখানেক পর নির্মাতার নিজের লেখা রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ ছবির শুটিং শুরু হবে। এতে মোট পাঁচটি গান থাকছে। এরমধ্যে চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এরমধ্যে একটি গানে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।’







