অন্যান্য

দীর্ঘতম পিৎজায় রেকর্ড গড়লো ইতালি

দীর্ঘতম পিৎজায় রেকর্ড গড়লো ইতালি

দীর্ঘতম পিৎজা তৈরির রেকর্ড এখন ইতালির দখলে। মিলানের এক এক্সপোতে এই পিৎজা তৈরি করেন ৮০ জন পিৎজা প্রস্তুতকারক।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়া এই পিৎজার দৈর্ঘ্য প্রায় ১শ ৬০ কিলোমিটার। ৮ ঘন্টায় ৫টি মোবাইল চুলার সাহায্যে তৈরি করা হয় পিৎজাটি।

২ হাজার ৪শ ৯৪ কেজি ওজনের ডো আর দেড় টন মোজারেলা পনির দিয়ে তৈরি করা হয় পিৎজাটি। দেড়শ কেজি অলিভ অয়েল, ৩০ কেজি ইস্ট আর ১৭শ কেজি ময়দা দিয়ে ডো প্রস্তুত করা হয়, টপিং-এ ছিলো দেড় টন টমেটো ও ১৭শ কেজি মোজারেলা।

পরে পিৎজাটি সাপ্তাহিক ছুটির দিনের বিশেষ খাবার হিসেবে পরিবেশন করা হয় স্থানীয় অভিবাসন কার্যালয়ে।

বিষয়:ইতালি পিৎজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…