চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকা-ক্যাটরিনা আগুনে ঘি ঢাললেন রণবীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৭
বিনোদন
A A

দীপিকা পাড়ুকোনের প্রেমিক রণবীর কাপুরকে নিজের প্রেমিক বানিয়ে নেয়ার পর থেকেই দীপিকা-ক্যাটরিনার বন্ধুত্বের সম্পর্কটা ভেঙ্গে গেছে। তখন থেকেই এই দুই তারকা এড়িয়ে চলছেন একে অপরকে। কদিন আগেই ‘রাবতা’ ছবির গানে বোল্ড লুকে হাজির হয়েছেন দীপিকা। কিন্তু তার এই উপস্থিতি ফিকে করে দিয়েছে ক্যাটরিনা কাইফের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তাই এই ব্যাপারে নাখোশ দীপিকা। দুই নায়িকার এই শীতল যুদ্ধের আগুনে ঘি ঢেলেছেন দীপিকার কথিত প্রেমিক রণবীর সিং।

দেরীতে হলেও ক্যাটরিনা সম্প্রতি ইনস্টাগ্রাম খুলেছেন। বলিউড তারকাদেরকে একে একে বন্ধু বানাচ্ছেন। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে বন্ধু হয়েছেন রণবীর সিংয়ের। বন্ধু হওয়ার পর ক্যাটরিনার ইনস্টাগ্রামে রণবীর সিং একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বেশ ফুর্তির মেজাজে নারী কণ্ঠে বলেছেন, ‘ইন্ডিয়াতে সময় মতো আসার কোনো দাম নেই, দেরী আসলেই তাকে তারকা মনে করা হয়।’ ক্যাপশনে তিনি ক্যাটরিনাকে ইনস্টাগ্রামে স্বাগতম জানিয়েছেন।

এ ব্যাপারে অবশ্য দীপিকা কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে প্রেমিকের সাথে ক্যাটরিনার এই সখ্যতাকে দীপিকা কিভাবে মেনে নিবেন তা নিয়ে চলছে কানাঘুষা।

ক্যাটরিনা এখন তার প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ করছেন। এছাড়া আরেক সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে অভিনীত ‘জাগ্গা জাসুস’ ছবিটিও কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। এদিকে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবিতে একসাথে কাজ করছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকন। ফিল্মি বিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফদীপিকা পাড়ুকোনরণবীর কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে নিখোঁজ ৩ ছাত্রীর মধ্যে উদ্ধার ২

পরবর্তী

ছেলেদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

ছেলেদের পড়ালেখায় আরো মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

অকাল বন্যায় খাদ্য সংকটে মৌলভীবাজারের মানুষ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT