চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপা-শাহেদের বৃষ্টি বিলাস

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৩:৪৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে নানাজন নানাভাবে উপভোগ করেন। আজ আমরা দীপা খন্দকার-শাহেদ আলী সুজন জুটির কাছে শুনব বৃষ্টির দিনে তাদের পছন্দ-অপছন্দের গল্প।

শুরুতেই দীপা খন্দকার
— বৃষ্টির দিন কিভাবে উপভোগ করেন?
দীপা: বৃষ্টির দিন অবশ্যই ভালো লাগে। অন্যদিনগুলোর চেয়ে একটু আলাদা বলেই, ভালো লাগাটাও আলাদা ধরনের।

— বৃষ্টির দিনে কেমন রং পরতে পছন্দ করেন?
দীপা: বৃষ্টির দিনে নীল রংটাই পরতে বেশি পছন্দ করি। তবে হলুদ রংটাও বেশ টানে এইদিনে।

— বৃষ্টিতে খিচুড়ি খেতে পছন্দ করেন না?
দীপা: তা তো অবশ্যই। বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আমার চলেই না। আর বাচ্চারাও অনেক পছন্দ করে এ খাবারটি।

— এদিন আর কোন কোন খাবার আপনার পছন্দের তালিকায় থাকে?
দীপা: বৃষ্টির দিনে আলুর চপ, পেঁয়াজু, সমুচা এই ধরনের গরম মচমচে খাবার খেতে বেশ ভালো লাগে।

— শুটিং থাকলে কি করেন?
দীপা: শিডিউল থাকলেতো শুটিংয়ে যেতেই হয়। আউটডোরে শুটিং থাকলে বেশ কষ্ট হয়ে যায় বৃষ্টির দিনে।

Reneta

— বৃষ্টির দিনে শুটিংয়ের কোন তিক্ত অভিজ্ঞতা আছে কি?
দীপা: নেই মানে!!! গতকাল (রবিবার) রাতেইতো উত্তরা থেকে শুটিং শেষে ফেরার পথে বৃষ্টির কবলে পড়ি। তুমুল বৃষ্টি। দুচোখে কিছুই দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল, আমার গাড়ির সাথে অন্য গাড়ির এই বুঝি ধাক্কা লেগে যায়।

— বৃষ্টিতে বাইরে ঘোরা হয়?
দীপা: বাইরের চেয়ে ঘরে থাকতেই বেশি ভালো লাগে। গান শোনা, বাচ্চাদের নিয়ে মজার মজার খাওয়া– সব মিলিয়ে ঘরে থাকাকেই উপভোগ করি।

শাহেদ আলী সুজন
— কেমন লাগে বৃষ্টি আপনার?
সুজন: বৃষ্টির ‍দিন আমারও অনেক পছন্দ। আমি আগে সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতাম। এখন সাথে প্রায়ই বাচ্চারা থাকে, তাই আগের মতো আর ভেজার সুযোগ হয় না।

— বৃষ্টির দিনের কোন বিশেষ স্মৃতি মনে পড়ে?
সুজন: ছোট বেলার কথা খুব মনে পড়ে। তখন জানালা দিয়ে বৃষ্টি দেখতাম। এখনও দেখি। তবে কতদিন দেখতে পারব তা জানি না। কারণ, বহুতল ভবন আমাদের সে সুযোগ থেকে অনেকাংশেই বঞ্চিত করছে।

— এমন বৃষ্টিস্নাত দিনে কোথায় ঘুরতে পছন্দ করেন?
সুজন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট আমার অনেক পছন্দ। সেখানে বসে কতো বৃষ্টি দেখেছি!! আজও বৃষ্টি নামলে সেখানে যেতে ইচ্ছা করে।

— বৃষ্টিমুখর দিনে কী খাবার খেতে পছন্দ করেন?
সুজন: পান্তা। শুধু বৃষ্টির দিন নয়, পান্তা আমার সব সময়ই পছন্দ। এত পছন্দ যে,এর সাথে তরকারীটা যদি বাসিও হয় তাতেও আমার অসুবিধা নেই। তবে এদিন পান্তার সাথে গরুর মাংস, ইলিশ, চিংড়ি এসব খেতে খুব পছন্দ করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT