চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

রাহুল রায় রাহুল রায়
৬:৫২ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে আজিজ সুপার মার্কেটের দোকান মালিক এবং লেখক ও প্রকাশকরা। এ হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে এমন হত্যার ঘটনা আরো ঘটতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেন তারা।

প্রকাশক ফয়সাল আরেফিন হত্যার পর ৮ দিন পার হয়ে গেলেও এখনো কেউ আটক হয়নি। ঘটনার পর থেকেই নানা কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে সোচ্চার লেখক, প্রকাশক এবং আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা। হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম শনিবার শেষ হওয়ার পর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত তারা প্রতীকী অনশন পালন করে।

আজিজ কো-অপারেটিভ মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল আহসান নাজু বলেন, আমরা যাদের সন্দেহ করছি, তারাও যাদের সন্দেহ করছেন, সেই সন্দেহভাজন কাউকে যদি ধরা না হয় বা প্রকাশ না করে তাহলে কিভাবে আমরা মেনে নেবো। আমরা দ্রুত বিচার চাই।

লেখক আসলাম সানী বলেন, আমরা নিরাপত্তা চাই। আমরা আমাদের আত্মরক্ষা চাই। পাশাপাশি একটা কথা বলতে চাই, আমরাও কিন্তু দাড়াবো। আমরা আর বসে থাকবো না। এখন আমাদেরও প্রতিহত করতে হবে।

হত্যাকাণ্ডের কারনে ব্যবসায়িকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে জানালেন প্রকাশকরা।

প্রকাশক রবিন আহসান বলেন, হত্যাকারীদের গ্রেপ্তার না করার কারণে পুরো আজিজ সুপার মার্কেটে আতঙ্ক তৈরি হয়েছে। এখানকার ব্যবসায়িরা আতঙ্কগ্রস্থ। পাশাপাশি আজিজ মার্কেটের ক্রেতারাও আতঙ্কের কারণে আসছেন না।

Reneta

এক প্রকাশক হত্যা এবং ৩ জন প্রকাশক এবং ব্লগারের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চারিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেখক, প্রকাশক এবং আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

জুলাই ৩১, ২০২৬
ছবি: আল জাজিরা।

হামাস বোর্ড অফ পিসের সঙ্গে গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT