চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিশেহারা বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

পাওয়ার প্লে’তে ‘পাওয়ারলেস’ ব্যাটিং, সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট পতন, সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ। ১২ ওভারে রানের মধ্যে সাজঘরে ফিরে গেছেন প্রথম ৬ ব্যাটার।

সুপার টুয়েলভে বেহালদশা, সাউথ আফ্রিকার বিপক্ষেও একই রকম বিবর্ণ মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম ৬ ওভারে এসেছে মাত্র ২৮ রান। হারাতে হয় ৩ উইকেট। পরের ৬ ওভারে নেই আরও ৩ ব্যাটার, রান জমেছে ।

আবুধাবির উইকেটে আছে হালকা ঘাস। তবে ব্যাটে বল আসছে দারুণভাবে। তাতে রানের প্রত্যাশা বাড়লেও বিপরীত মেরুতে বাংলাদেশ। একের পর উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম টাইগার্স।

ইনিংসের চতুর্থ ওভারে কাগিসো রাবাদার বলে হেনরিক্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম শেখ (৯)। তিনে নামা সৌম্য সরকার (০) এলবিডব্লিউ হন প্রথম বলেই।

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রাবাদা। হ্যাটট্রিক করতে না পারলেও পরের ওভারে মুশফিকুর রহিমকে (০) ফিরিয়ে টপঅর্ডার ধসিয়ে দেন।

একপ্রান্ত আগলে টুকটুক ব্যাটিং করে চলা লিটন দাস ২৪ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ফিরে গেছেন ৩ রানে। শূন্য রানে তাদেরে অনুসরণ করেন আফিফ হোসেন।

Reneta

৪ রানে অপরাজিত আছেন শামীম হোসেন। মেহেদী হাসান আছেন ১ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাভুমাবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসশামীমসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘একটি বাংলাদেশ’ শিরোনামে কাব্য কুহুকের আবৃত্তি প্রযোজনা

এপ্রিল ৫, ২০২৬

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

এপ্রিল ৫, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT