চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক দিল মনোয়ারা মনু মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
- সেমি লিড, নারী, বাংলাদেশ
A A

পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

মনুর পারিবারিক বন্ধু ও সহকর্মী পারভীন সুলতানা ঝুমা এ খবর নিশ্চিত করেন।

নারী সাংবাদিক নেতা দিল মনোয়ারা মনু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পারিবারিক সূত্র জানায়, রাত একটার দিকে শ্বাস কষ্ট শুরু হলে দিল মনোয়ারা মনুকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভীন সুলতানা ঝুমা জানান, বাদ জোহর দিল মনোয়ারা মনুর জানাজা হবে লালমাটিয়ার বিবি মসজিদে। এরপর তাকে তার সংগঠন কচিকাঁচার মেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে প্রেসক্লাবে সহকর্মীদের কাছে নেওয়ার পর জুরাইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৭৪ সালে দিল মনোয়ারা মনু সাংবাদিকতায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। এরপর ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্রসহ নানা সংগঠনে সক্রিয় ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিল মনোয়ারা মনুমারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২৬ দিনের দীর্ঘ মিশন শেষে দেশে ফিরল মার্কিন রণতরী

মে ১৭, ২০২৬

আয়েশা এখন এলাকার বাতিঘর, ব্যাচেলর ও মাস্টার্সে অর্জন করেছে প্রথম বিভাগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মীয় বাস্তবতা নিয়ে সিপিএমে আত্মসমালোচনা, রাজ্য কমিটিতে উঠল নানা প্রশ্ন

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT