চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লী নিতে জানে, দিতে জানে না: রিজভী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:১৩ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

ভারতের সঙ্গে গোপন চুক্তি জনগণ মেনে নিবে না মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, দিল্লী নিতে জানে, দিতে জানে না। ইতোপূর্বে ভারত শুধু এদেশ থেকে নিয়েই গেছে।

বৃহস্পতিবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ভারতের সঙ্গে যদি বর্তমান বাংলাদেশের আকাশ ছোঁয়া সম্পর্ক থাকে তাহলে এতো তড়িঘড়ি করে চুক্তি কেন- এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, ভারতের নীতিনির্ধারকরা তো খুশী থাকবেন, কারণ বাংলাদেশ থেকে না চাইতেই অনেক কিছু পাওয়া যায়।

তিনি বলেন, ২০১০ সালে বর্তমান প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রকাশ্যে অপ্রকাশ্যে ৫০টি চুক্তি করেছিলেন। অপ্রকাশ্য চুক্তি সম্পর্কে জনগণ কিছুই জানে না। সীমান্ত হত্যা চলছে, এর কোনো সমাধান নেই। তার মধ্যেই নামমাত্র শুল্কে ভারতে ট্রানজিটের নামে করিডোরের সুবিধা দেয়া হয়েছে। অবকাঠামো না থাকলেও অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার সুযোগ পাবে ভারত।

“আর দু’দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টনের ন্যায্য তো দূরে থাক এসমস্ত নদীসমূহের উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে, আর বাংলাদেশ অংশে এই নদীগুলি মরা খালে পরিণত হয়েছে।”

রিজভী আরো অভিযোগ করেন, সীমান্তে ভারতীয় বিএসএফ’র হাতে প্রায় প্রতিদিনই বাংলাদেশী নাগরিক খুন হচ্ছে। দুই দেশের মধ্যেও বাংলাদেশেে পণ্য রপ্তানি ভারত শুল্ক ও অশুল্ক বাধা সৃষ্টি করে যাচ্ছে। এমনই এক পরিস্থিতিতে ভারতের সঙ্গে নতুন করে প্রতিরক্ষা চুক্তি সহ ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই এদেশের জনগণ মেনে নিবে না বলে হুশিয়ার করে দেন রিজভী।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭এপ্রিল চার দিনের সফরে ভারত যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই সফরে প্রতিরক্ষাসহ ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

গত বেশ কিছুদিন ধরে ভারতের সঙ্গে এই চুক্তি নিয়ে বিএনপি বেশ বিচলিত এবং দলটির অভিযোগ-অনুযোগের কোন শেষ নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিরিজভী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT