চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে শীতকালীন বায়ুদূষণে কোভিড বিপর্যয়ের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের আরও কয়েকটি নগরীতে শীতের শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু বাড়তে পারে এবং যার কারণে মানুষের স্বাস্থ্যের ক্ষতির ঝুঁকি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আরও ভয়ানক পরস্থিতির সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, এর ফলে যাদের অতীতে করোনা ভাইরাস হয়েছে তাদের নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই দিল্লিতে শুধুমাত্র বুধবার ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫০০ জন। দৈনিক হিসেবে এটাই সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছে। এবং মৃত্যু হয়েছে ৮৫ জন, দিল্লিতেই মোট মৃত্যু ৭ হাজার।

এরই মধ্যে নভেম্বরের শুরু থেকেই হাসপাতালগুলিতে কোভিড আক্রান্ত রোগীর চাপ সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিকেরও বেশি বিছানা ইতিমধ্যেই আক্রান্ত রোগীদের।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারি হাসপাতালে কোভিড রোগীদের আরও বিছানা চেয়ে এবং জনগণের চাপ সামাল দিতে এরই মধ্যে সরকারকে চিঠি পাঠিয়েছেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতি ঘনমিটার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা-পিএম ২.৫- এক মাইক্রোগ্রাম বৃদ্ধিতেই ভাইরাসে মৃত্যুহার ৮ শতাংশ বেড়ে যেতে পারে।

Reneta

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের আরেকটি গবেষণাতেও বায়ুদূষণের সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ মারাত্মক আকার ধারণ করার যোগসূত্র পাওয়া গেছে। বাতাসে নাইট্রোজেন অক্সাইড, যানবাহনের ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি দূষণ দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারত এখনও দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় রয়েছে, তবে আক্রান্তের সংখ্যাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে কিছুটা কমতে শুরু করলেও নভেম্বরের শুরুতে বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার এবং মৃত্যু হয়েছে ৫৫০ জন। এই দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯ জন। মৃত্যু ১ লাখ ২৮ হাজারেরও বেশি।

মহামারীর শুরুর দিকে বেশ কয়েক মাস লকডাউনে থেকে ভারতে বায়ুদূষণ কমে জেগে উঠেছিল নির্মল, পরিচ্ছন্ন বাতাস। কিন্তু সম্প্রতি আবারও বেড়ে গেছে দূষণ।

দিল্লিতে পিএম ২.৫ এর মাত্রা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতি ঘনমিটারে গড়ে দাঁড়িয়েছে ১৮০ -৩০০ মাইক্রোগ্রামে। এ মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত সহনীয় মাত্রার চেয়ে ১২ গুণ বেশি।

‘দিল্লির পরিস্থিতি এই শীতে সত্যিই মারাত্মক আকার ধারণ করতে পারে’, বিবিসি- কে বলেছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও শীর্ষ গবেষক অধ্যাপক ড. ফ্রান্সেসকা ডোমিনিক।

নভেম্বর থেকে ফেব্রুয়ারির শীতের সময়টিতে বিষেশত বাতাস বেশি দূষিত থাকে। কেননা, এসময় যানবহান ও শিল্প কারখানার দূষণের পাশাপাশি কৃষকদের ফসলের উচ্ছিষ্ট পোড়ানো, বিভিন্ন উৎসবে আতশবাজি পোড়ানোর কারণে দূষণ বাড়ে।

সুস্বাস্থ্যের অধিকারী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বায়ুদূষণের কারণে দুর্বল হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় মানুষের ফুসফুস। আর ফুসফুসের কোনরকম ক্ষতি কোভিড-১৯ এর মারাত্মক ঝুঁকির আশঙ্কা আরও বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত নানা কারণে বায়ুদূষণের প্রভাবে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ারও ঝুঁকি আছে। তাই এই বিপর্যয় এড়াতে দূষণ কমানো ছাড়া পথ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯বায়ুদূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT