চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিলীপ কুমারের দুটি কিডনি অকার্যকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ন ০৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
দিলীপ কুমার

দিলীপ কুমার

উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার দুটি কিডনি অকার্যকর। শরীরের অবস্থা এতটাই দুর্বল যে ডায়ালাইসিস করা সম্ভব হচ্ছে না। তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎ​সকদের মতে, তার রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেড়ে গেছে। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। হাসপাতালে আছেন তার স্ত্রী বরেণ্য অভিনেত্রী সায়রা বানু।

কিডনির জটিলতা এবং পানি শুন্যতার কারণে গত ২ আগস্ট বুধবার দুপুর ১২টায়  দিলীপ কুমারের শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাকে মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। সঙ্গে যোগ হয়েছে পানি শুন্যতা। তাই শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে এবং তিনি ঝুঁকিমুক্ত। তবে তাকে আরও দুই দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।

৯৪ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছেন। গত এপ্রিল মাসেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রচণ্ড জ্বর, বমি এবং ডান পা ফুলে যাওয়ার কারণে তখন হাসপাতালে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছে তাকে।

দিলীপ কুমারের আসল নাম মোহাম্মাদ ইউসুফ খান। তিনি চলচ্চিত্রে ছয় দশকের বেশি সময় ধরে বিচরণ করেছেন এবং অভিনয় করেছেন ৬০টি ছায়াছবিতে। ভারত সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদান সমূহের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। হিন্দুস্তান টাইমস।

Jui  Banner Campaign
ট্যাগ: দিলীপ কুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT