চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিবালার জাদুকরী রাতে নিষ্প্রভ মেসি-নেইমাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

পিএসজির বিপক্ষে রূপকথা লিখেই কোয়ার্টারের টিকিট পেয়েছিল বার্সেলোনা। ফিরতি লেগে মেসি-নেইমার-সুয়ারেজদের এখন তেমন কোন পারফরম্যান্সই দেখাতে হবে। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যে জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলের বড় হার নিয়েই ফিরেছে লুইস এনরিকের দল।

দলটা বার্সা বলেই বাড়তি সর্তকতা ছিল জুভদের কোচ মাস্সিমিলিয়ানো অ্যল্লেগ্রির। তাতে আক্রমণ শাণাতে সামনে ঠেলে দিয়েছিলেন পাওলো দিবালা আর গঞ্জালো হিগুয়েনকে। ‘নতুন মেসি’ সেই দিবালার জাদুকরী জোড়া গোলের রাতে জর্জো কিয়েল্লিনির একটিতে ইতালীয় জায়ান্টদের উৎসবে শেষ হয়েছে ম্যাচ।

ঘরের মাঠ তুরিনে জুভেন্টাস শুরু থেকেই বার্সাকে চেপে ধরে। তিন মিনিটে প্রথম সুযোগ সৃষ্টি, চমকে দিয়ে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যাওয়া। স্বাগতিকদের সেই গোলটি দিবালার। ডি-বক্সে জটলার ভেতর কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদোর বাড়ানো বল পেয়ে দারুণ এক শটে আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন মেসির আর্জেন্টাইন সতীর্থ।

ম্যাচের ২১ মিনিটে সমতা আনার দারুণ একটি সুযোগ হারিয়েছে বার্সা। চার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তাকে খুঁজে নিয়েছিলেন মেসি। স্বাগতিক গোলরক্ষক বুফ্ফনকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন স্প্যানিশ প্লেমেকার।

ইনিয়েস্তা ভুল করলেও দিবালা ভুল করেননি। ২২ মিনিটে আবারো জাদু দেখিয়েছেন। দারুণ দক্ষতায় প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে এই আর্জেন্টাইনের দিকে বল বাড়িয়ে দেন মারিও মানজুকিচ। তা থেকে বুলেট গতির শটে ম্যাচে জোড়া গোল পূর্ণ করেন ২৩ বর্ষী দিবালা। বিরতির আগ মুহূর্তে হিগুয়েনের দূরপাল্লার শটে দেয়াল হয়ে ব্যবধান আর বাড়তে দেননি টের স্টেগেন।

তবে বার্সাও বারবার চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু বোনুচ্চি, কিয়েল্লিনি, আলভেজদের নিয়ে গড়া জমাট রক্ষণ দেয়ালে মাথা খুটে মরেছে মেসি-নেইমার-সুয়ারেজদের আক্রমণগুলো।

Reneta

মধ্যবিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ম্যাচের ৪৮ মিনিটে মেসির একটি শট বার ঘেঁষে বেরিয়ে গেলে হতাশা বাড়ে এনরিকে শিবিরে। পরের দুমিনিটে দুবার হিগুয়েনকে হতাশ করেন স্টেগেন, বড় বাঁচা বেঁচে যায় তখন অতিথিরা।

বার্সা এসময় গোল শোধে এতটাই মরিয়া ছিল যে, বারবার অরক্ষিত হয়ে পড়েছে তাদের রক্ষণ। এই সুযোগে বার্সাকে আবার ডুবিয়েছেন জর্জো কিয়েল্লিনি। ম্যাচের ৫৫ মিনিটে পিয়ানিচের কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন ইতালীয় ডিফেন্ডার।

এদিন যেন গোল করতেই ভুলে গিয়েছিল কাতালানরা। ৬৭ মিনিটে বুফ্ফনকে আবারো একা পেয়েও গোলের সুযোগ হাতছাড়া করেন সুয়ারেজ। আর নেইমার প্রতিবার আটকা পড়েছেন তার জাতীয় দল সতীর্থ আলভেজের কাছে।

মূল্যবান একটি অ্যাওয়ে গোলের জন্য শেষদিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছে বার্সেলোনা। জাল খুঁজে নিতে পারেনি। শেষদিকে জুভেন্টাসও ক্লান্ত হয়ে পড়েছিল। বার্সেলোনার সামনে তারপরও দ্বিতীয় লেগে পাহাড় ডিঙানোর কঠিন চ্যালেঞ্জের ক্ষেত্র রেখেই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT