দিনাজপুরে রেড লেডি হাইব্রিড জাতের পেঁপে বাগান করে বিপাকে পড়েছেন কৃষক। মড়ক ধরা পেঁপে গাছে বালাইনাশক ও ঔষধ প্রয়োগ করে কোন ফল পাচ্ছেন না তারা।
কৃষকের অভিযোগ, লোভনীয় বিজ্ঞাপন দেখে একটি বেসরকারি সংস্থার নার্সারি থেকে পেঁপের চারা কিনে প্রতারিত হয়েছেন তারা। তাইওয়ানের রেড লেডি জাতের প্রতিটি পেঁপে গাছে ৫০ থেকে ১২০টি ফল পাওয়া যায়।
এ জাতের পেঁপে রিংস্পট ভাইরাস রোগ সহনশীল। এমন লোভনীয় বিজ্ঞাপন দেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নার্সারি থেকে দিনাজপুরের অনেক কৃষক রেড লেডি জাতের পেঁপের চারা কেনেন। কিন্তু কয়েকদিন পরই গাছে মড়ক দেখা দেয়।
নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও পরিপূর্ণ হয়নি পেঁপে গাছ। একটি ফল ধরেনি কোনো গাছে। কৃষক অভিযোগ করেন, প্রতিটি পেঁপের চারা ২৫ টাকা দরে কিনে প্রতারিত হয়েছেন তারা।
ভাইরাসজনিত রোগের কারণেই গাছে ফল ধরেননি মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের নার্সারি ম্যানেজার মাহমুদুল হাসান। এ অবস্থায় পেঁপে বাগান পরিচর্যা বন্ধ করে দিয়ে গাছ তুলে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:







