চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে মৃতের শরীরে করোনাভাইরাস নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

দিনাজপুরের বিরামপুরে সোমবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ফরহাদ হোসেনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই। এছাড়া বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা ৮ বছরের শিশু ও স্বাস্থ্যকর্মী দু’জনের শরীরেও নেই করোনাভাইরাসের উপস্থিতি।

মৃতব্যক্তি ও আইসোলেশনে থাকা দু’জনের নমুনা পরীক্ষায় আইইডিসিআর এর রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো.আব্দুল কুদ্দুস।

তিনি জানান: গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় সর্বমোট ৪৬০ জন হোম কোয়ানেন্টাইনে রয়েছেন। আর হোম কোয়ারেন্টাইন থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩২৯ জন।

এর আগে করোনাভাইরাস উপসর্গ নিয়ে সোমবার দিনাজপুরের বিরামপুরে ফরহাদ হোসেন অপি নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনার পর তোলপাড় পড়ে যায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের মধ্যে। তারা বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামটি লকডাউন করে। মৃত ফরহাদের পরিবারের ৪ সদস্য ছাড়াও আশপাশের ৮৩টি বাড়ির ৩২৩ জনকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

অন্যদিকে,জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ২৩ মার্চ বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আট বছরের এক শিশু ভর্তি হয়। পরদিন ২৪ মার্চ ওই হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর একই সমস্যা দেখা দিলে তাকেও আইসোলেশনে ভর্তি করা হয়। ওই দিনই তাদের দু’জনের শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়।

এর পরিপ্রেক্ষিতে নমুনা পরীক্ষা করে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই বলে জানিয়েছে আইইডিসিআর। তাই বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ বছরের শিশু ও স্বাস্থ্যকর্মী দু’জনকে আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসদিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT