চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে দাবদাহে আমের ফলন বিপর্যয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
কৃষি
A A

তীব্র দাবদাহে দিনাজপুরে আমের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। প্রচন্ড গরমে গাছ থেকে ঝরে পড়ছে  আম। বিপাকে পড়েছেন বাগান মালিক ও আম চাষীরা।

দিনাজপুরের ১৩ উপজেলায় চার হাজার পাঁচশ’ ৯০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। গোপালভোগ, সূর্যপুরি, আম রূপালি, ল্যাংড়া, ফজলি, বউভূলানি, আসিনিয়া, ছাতাপড়া, চিনিফজলি, সুরমাই, মিশ্রীভোগ, খিরশাপাতিসহ প্রায় ২০ প্রজাতির আম উৎপাদন হয় এ অঞ্চলে।

প্রতি মৌসুমে উৎপাদিত আম বিক্রিতে গড় আয় ৪০ থেকে ৪৫ কোটি টাকা। আম চাষীরা বলছেন, আমরা যতোই স্প্রে করি না কেনো, আবহাওয়ার কারণে আম গাছে টিকতেছে না।

আম বাগান মালিকরা জানান, এই রকম গরম আর রোদ যদি থাকেই তাহলে তারা মাঠে মারা যাবেন। আম ঝরে পড়া দেখে একজন ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ মৌসুমে চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন বাগান মালিক ও আমচাষীরা। প্রচন্ড দাবদাহ ও খরায় ঝরে পড়ছে আম। গাছে স্প্রে দিয়েও বিপর্যয় ঠেকানো যাচ্ছে না। আম বাগান কিনে ক্ষতির শিকার হয়েছেন বাগান মালিকরা।

কয়েক বছরে দিনাজপুরে আম বাগানের পরিধি বেড়েছে। আম উৎপাদনে আম চাষিদের পরামর্শ ও সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।

Reneta

উপজেলা কৃষি কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, কিছু কিছু বাগানে আম কিছু ঝরে পড়েছে। সেখানে চাষীদের ছত্রাকনাশক স্প্রে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, ‘এই ক্ষেত্রে রাসায়নিক পদার্থ ব্যবহার করা উচিত না। গাছের গােড়ায় পানি দেওয়া ও গাছে পানির স্প্রে করা। এই মুহূর্তে এটাই করণীয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম চাষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগান হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ নয়: পেন্টাগন

পরবর্তী

মসজিদে হামলায় আবারো রক্তাক্ত সিরিয়া, নিহত ১৫

পরবর্তী

মসজিদে হামলায় আবারো রক্তাক্ত সিরিয়া, নিহত ১৫

বিপাশার মেহেদী উৎসব (ভিডিও)

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT