চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের পৌরমেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:৩৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
আদালত
A A

দিনাজপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

সেই সঙ্গে মেয়র হিসেবে দায়িত্ব পালনে জাহাঙ্গীর আলমকে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নুসরাত ইয়াসমিন সুমাইয়া, মো. মোসাদ্দেক বিল্লাহ ও মো. রেজাউল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশিদুল আলম।

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, “গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সৈয়দ জাহাঙ্গীর আলমকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সে রিটের শুনানি নিয়ে আদালত বরখাস্তের আদেশ স্থগিত করেছেন।

সেই সঙ্গে সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন আদালত।”

এর আগে ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করেছিল। পরে ৯ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করে মেয়র পদে পুনর্বহাল হন তিনি। সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিনাজপুরবরখাস্তসৈয়দ জাহাঙ্গীর আলমহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT