চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির প্রথম মৃত্যুবার্ষিকী ২০ মার্চ । তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে স্মরণসভার আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘অসময়ে দিতি আপাকে হারাতে হয়েছে। তিনি আমাদের গর্ব ছিলেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। আমাদের সবার প্রিয় এ মানুষটির প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল এবং স্মরণসভার আয়োজন করেছি চলচ্চিত্র শিল্পী সমিতিতেই। আশা করছি, সবাই সেদিন উপস্থিত থাকবেন।’
সহ-সভাপতি ওমর সানী বলেন, ‘এ স্মরণসভায় আমাদের এ প্রিয় শিল্পীকে সবাই মিলে শ্রদ্ধা জানাব। অন্তত এই দিনটি আমরা সবাই প্রয়াত দিতি আপার মিলাদ মাহফিলের জন্য বরাদ্ধ রাখব আশা করছি।’
দিতির প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকেও নানা আয়োজন করা হবে বলে জানা গেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দিতি অভিনীত শেষ ছবি ‘এই গল্পে ভালোবাসা নেই’। ছবিটি পরিচালনা করেছেন রয়েল খান।







