চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দা-ছুরি তৈরিতে ব্যস্ত থাকলেও বেচাকেনা জমেনি কামারশালায়

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:৩৩ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
- লিড নিউজ, অর্থনীতি
A A

পথে পথে আইনশৃঙ্খলা বাহিনীর ভয় আর ‘কল্লাকাটা’ গুজবের কারণে দূরের মানুষ পশু জবাইয়ের ভারি অস্ত্র কিনতে আসছে না। যারা আসছেন তারা শুধু ছোটখাটো অস্ত্র কিনেই চলে যাচ্ছেন। ফলে এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে কামারশালায় আগের মত দা-ছুরির জমজমাট বেচাকেনা নেই।

রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরসহ কয়েকটি কামারপট্টির কর্মকারদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

তবে তাদের প্রত্যাশা, ঈদের ২/১ দিন আগে বেচাকেনা চাঙ্গা হবে। কারণ মানুষ পশু কেনার পরেই পশু জবাইয়ের সরঞ্জাম বা যন্ত্র কিনতে আসেন।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরসহ কয়েকটি কামারপট্টিতে গিয়ে দেখা গেছে, আগুনে পুড়িয়ে নরম করা টকটকে লাল লোহা পিটিয়ে পশু জবাইয়ের বিভিন্ন যন্ত্র তৈরিতে ব্যস্ত কামাররা। লোহায় একের পর এক আঘাত করে তারা তৈরি করছেন বিভিন্ন আকৃতির যন্ত্র। আর থরে থরে ক্রেতার অপেক্ষায় সাজিয়ে রেখেছেন সেসব যন্ত্র।

রাজধানীর সবচেয়ে বড় কামারশালা কারওয়ান বাজার। এখানে প্রায় ২৫ থেকে ৩০টি কর্মকারের দোকান রয়েছে।

এই বাজারের মহিন উদ্দিন নামের একজন কর্মকার চ্যানেল আই অনলাইনকে বলেন, আগে মানুষ শহর থেকে গ্রামে যাওয়ার সময় দা-ছুরি কিনে নিয়ে যেত। দূর থেকে অনেক কাস্টমার আসতো। কিন্তু এখন পুলিশের ভয়ে আসছে না। কারণ দূর থেকে এ ধরনের সরঞ্জাম কিনে নিয়ে যাওয়ার সময় পথে পথে পুলিশের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়।

Reneta

‘‘এর মধ্যে এবার ‘কল্লাকাটা’ গুজবের কারণে অনেকে দূর থেকে আসছে না। গত কয়েকদিনে ১০ থেকে ১৫ জন কাস্টমার এ ধরনের ভয়ের কথা বলেছেন। তারা নিজ নিজ এলাকা থেকে বড় ছুরি কিনবেন বলেও জানিয়েছেন। তবে বড় যন্ত্র না নিলেও ছোট ধরনের কিছু যন্ত্র কিনছেন ক্রেতারা।’’

মা জননী ভোলা সদর কর্মশালার একজন বিক্রেতা বলেন, অনেকে ভয়ে কিনতে আসে না। কিন্তু আমরা ক্যাশ মেমো দিয়ে এসব সরঞ্জাম বিক্রি করি। যাতে কাউকে যাওয়ার পথে হয়রানি না হতে হয়।

কর্মকার মালিক সমিতির সভাপতি মো. হারুনুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন, অন্যান্য বছরে ঈদের ১৫/২০ আগেই যন্ত্র তৈরি আদেশ পেতাম। এ বছর তেমন একটা পাওয়া যায়নি।

পশু জবাই ও চামড়া ছাড়ানোর বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেছি। ২/১ দিনের মধ্যেই মূল বেচাকেনা হবে আশাকরি।তবে কয়লার দাম বেশি থাকায় অস্বস্তিতে রয়েছেন কর্মকাররা।

এ বিষয়ে হারুনুর রশীদ বলেন, আগে পাথর কয়লার বস্তা কেনা যেত ১২শ থেকে ১৩শ টাকায়। এখন তা কেনার জন্য গুণতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২শ টাকা। এছাড়া এছাড়া কাঠকয়লা আগে ৪শ থেকে ৫শ টাকায় কেনা গেলেও এখন তা কিনতে লাগে ৯শ থেকে ১ হাজার টাকা।

কর্মকাররা জানিয়েছেন, তাদের কাছে দা, ছেনি, গরু জবাইয়ের ছুরি, চামড়া ছাড়ানোর ছুরি, কামেলা ছুরি, চাইনিজ ছুরি, চাপাতি, স্টিলস (ছুরি থেকে চর্বি সরানোর যন্ত্র) ১৩০ ধরনের সরঞ্জাম রয়েছে।

শুধু তাই নয়, ঈদে কোরবানি পশু জবাই থেকে শুরু করে রান্নার চূড়ান্ত প্রস্তুতি পর্যন্ত দা, বটি, ছুরি, ছোরা, ইত্যাদি ধাতব হাতিয়ার তৈরি করে রেখেছেন কামাররা।

দা-ছুরির দাম কেমন জানতে চাইলে বিক্রেতারা জানান, প্রতি পিস চাপাতি বিক্রি হচ্ছে ৫শ থেকে ১ হাজার টাকা, চামড়া তোলার ছুরি ১শ থেকে ২৫০ টাকা, পশু জবাই করার ছুরি ৩শ থেকে ১২শ টাকা, চাইনিজ কুড়াল ৫শ থেকে ৭শ টাকা, ছুরি ধার করার বা ছুরি থেকে চর্বি সরানোর স্টিল প্রতি পিস ৫০ টাকা, দা ১৫০ থেকে ২৫০ টাকা, বটি ২শ থেকে ৫শ টাকা।

রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মার্কেট কারওয়ান বাজারে দা, ছুরি, বটিসহ সব যন্ত্রই পাওয়া যায়। এছাড়া নিউ মার্কেট, গুলশান-১ ডিসিসি মার্কেট, চকবাজার, কাপ্তান বাজার, খিলগাঁও বাজার, মিরপুর-১ নম্বরসহ সিটি কর্পোরেশনের প্রায় সব মার্কেটে পাওয়া যাবে এসব যন্ত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোরবানি ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT