চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির জন্য শুভ কামনা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. আবদুল হামিদ। এর মধ্যে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ পদে অধিষ্ঠিত হয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।

২০১৩ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার সময় কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেই সময়ে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। জিল্লুর রহমানের মৃত্যুর পর ২২ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। সেই মেয়াদ শেষ হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর ২১তম রাষ্ট্রপতি হিসেবে পুনর্নিবাচিত হন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেই ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত। পরবর্তীতে আইন পেশায় এসেও রাজনীতি ছাড়তে পারেননি। তুমুল জনপ্রিয় ছিলেন বলেই আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ছিলেন সংসদে বিরোধীদলীয় উপনেতাও।

একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধেও তিনি রেখেছেন বিশেষ অবদান, এ জন্য তাকে ২০১৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতি তার অকৃতিম ভালোবাসার কারণে তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিবিদ আসীন হয়েছেন দেশের সর্বোচ্চ পদে।

কথিত আছে, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা শুধুমাত্র সরকারের নির্বাহী আদেশে সম্মতি প্রদানের মধ্যে সীমাবদ্ধ। এ বিষয়ে কোনো বিতর্কে যাওয়া ঠিক না বলে আমাদের মনে হয়েছে। বর্তমান ব্যবস্থাতেও তাকে যথেষ্ট দায়িত্ব পালন করতে হয় এবং দেশের যেকোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে রাষ্ট্রপতি অনেক কার্যকর ভূমিকা রাখতে পারেন।

রাষ্ট্রপতি দেশের আইনবিভাগ, শাসনবিভাগ এবং বিচারবিভাগের আনুষ্ঠানিক প্রধান। এখানেই শেষ নয়, সামরিক বাহিনীর সর্বাধিনায়কও তিনিই। এর বাইরেও কোনো দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ বাতিল, স্থগিত, কমানো এমনকি ক্ষমা করার সর্বশেষ সাংবিধানিক অধিকারও তার আছে। এছাড়াও দেশের সরকারি বা বেসরকারি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবকও রাষ্ট্রপতি।

Reneta

এতকিছুর পরও রাষ্ট্রপতির ক্ষমতা, এ পদে নির্বাচন পদ্ধতি এবং অনেকক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বহুবিতর্ক রয়েছে। যার শুরু হয়েছে মূলত ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর থেকে।

এরঅাগ পর্যন্ত রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতেন। যদিও ১৯৭২ সালের পর সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়। বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে শাসক দলের মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হয়ে থাকেন। যে কারণে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন।

বর্তমানে রাষ্ট্রপতি পদের নানা সাংবিধানিক সীমাবদ্ধতার পরও আমরা বলতে চাই; অনেক ক্ষেত্রেই বিবেক, বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে ভালো-মন্দের বিভেদ করাটা খুব একটা কঠিন নয়। দেশের কোনো মানবিক প্রয়োজন বা সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতিকে সেই দায়িত্ব নিরপেক্ষভাবেই পালন করতে হয়।

আমরা মনে করি, নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত আবদুল হামিদ তার সেই দায়িত্ব শুধু আইন দিয়েই নয়; বিবেক এবং হৃদয় দিয়েও পালন করবেন। আমাদের আশাবাদ, তিনি তার দায়িত্ব পালনে সফল হবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের জন্য শুভ কামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল হামিদমো.আবদুল হামিদরাষ্ট্রপতির শপথ
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT