চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিয়েই টেরেসা’র চমক

ইলিয়াস কমলইলিয়াস কমল
৯:১৩ পূর্বাহ্ন ১৪, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠন করেছেন টেরেসা মে। আর তাতেই চমক দেখিয়েছেন ব্রিটেনের ৭৬তম এ প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বরিস জনসনের নাম ঘোষণা ছাড়াও অন্যতম চমক ‘আন্তর্জাতিক বাণিজ্য’ নামের নতুন একটি মন্ত্রণালয় গঠন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রথম সংবাদ সম্মেলনে এক জাতি হিসেবে কাজ করে শক্তিশালী রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যকে পুনর্প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন টেরেসা।

মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্রেক্সিটপন্থী নেতা বরিস জনসনের নাম ঘোষণা করেন। ক্যামেরন সরকারের চ্যান্সেলর জর্জ অসবর্নকে অব্যাহতি দিয়ে ফিলিপ হেমন্ডকে ওই দায়িত্ব দেন টেরেসা।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অ্যাম্বার রুড, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে মাইকেল ফ্যালন, আন্তর্জাতিক বাণিজ্য নামের নতুন মন্ত্রণালয়ের দায়িত্বে লিয়াম ফক্স এবং ইইউ এক্সিট সচিব হিসেবে ডেভিড ডেভিসের নাম ঘোষণা করে টেরেসা সরকার।

এর আগে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। পরে বাকিংহাম প্যালেস থেকে তার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা আসে।

এরপর নতুন সরকার গঠনের জন্য টেরেসা মেকে আহ্বান জানান রানি দ্বিতীয় এলিজাবেথ।

Reneta

বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বক্তৃতায় তার সময়ে নেয়া অর্থনৈতিক, সামাজিক ও পররাষ্ট্র বিষয়ক নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন। একই সাথে উত্তরসূরি টেরেসা মেকে উষ্ণ অভিনন্দন জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: টেরেসা মেডেভিড ক্যামেরনব্রিটেনের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT