চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিচ্ছেন মেয়র তাপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ১৬, মে ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শনিবার দায়িত্ব গ্রহণ করবেন।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর মেয়র তাপস বিকেল ৩টায় অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন।

তিনি আরও জানান, সারাদেশে করোনাভাইরাসের কারণে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বড় ধরনের কোনো জমায়েত হবে না। সাদামাটাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হবে।

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হওয়ার পর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় নির্বাচিত মেয়র।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি সেই নির্বাচনে ঢাকার দুই সিটির নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা শপথ নেন।

সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে শপথ পাঠ করান।

Reneta

তবে বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় শেখ ফজলে নূর তাপসকে প্রায় সাড়ে ৩ মাস অপেক্ষা করতে হয়।

বিদায়ী মেয়র সাঈদ খোকন ২০১৫ সালের ৫ মে শপথ নিয়েছিলেন। সেই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সেই হিসাবে আজ ১৬ মে শেষ হবে তার মেয়াদ। স্থলাভিষিক্ত হবেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএসসিসিমেয়রশেখ ফজলে নূর তাপস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

জুন ৬, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বা প্রবৃদ্ধি নয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির বড় সংকট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT