চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্বে অবহেলার কারণে রাবিতে ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:১৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ছাত্র উপদেষ্টাকে দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য অব্যাহতিপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু অব্যাহতির পর থেকেই তার অব্যাহতির বিষয়ে মনগড়া অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছে। আপত্তিকর সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকৃষ্ট করেছে। এছাড়া তিনি ছাত্র-উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে জরুরি প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে কর্মস্থলে পাননি। বিভিন্ন সময়ে ছুটি না নিয়ে কর্মস্থলের বাইরে গেলেও তিনি এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করার কোন প্রয়োজনও মনে করেননি। সংশ্লিষ্ট দপ্তরে তার ছুটির বিষয়ে কোন রেকর্ডও পাওয়া যায়নি। তাই কর্তব্যে অবহেলার জন্য রেওয়াজ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে স্বাভাবিক অব্যাহতি প্রদান করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে তিনি এ সকল দুর্বলতা ও দায়িত্বে অবহেলার বিষয়টিকে এড়িয়ে যেতে চেয়েছেন। অপ্রাসঙ্গিকভাবে হাইকোর্টের একটি নির্দেশনার বিষয়কে টেনে এনে মূল বিষয়টিকে আড়াল করছিলেন। তার এই সুকৌশলী বক্তব্যের মাধ্যমে তিনি আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।

প্রসঙ্গত, তিনি তিন বছরের জন্য ওই দায়িত্বে নিযুক্ত হন এবং তার মেয়াদের দেড় বছর বাকী থাকতেই অব্যাহতি প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT