চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ববোধ থেকেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিলো ভারত

চকোর মালিথাচকোর মালিথা
৭:৫৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধ সময়কালে প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে এগিয়ে এসেছিলো কেবল দায়িত্ববোধ থেকেই নয় হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়েও। এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ বামফ্রন্ট এর চেয়ারম্যান ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য বিমান বসু। কেবল পাশেই দাঁড়ায়নি ট্রেনিং আর অস্ত্র দিয়ে সাহস যুগিয়েছিলো পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে।

১৯৭১ এর ২৫শে মার্চ মধ্যরাতে সাধারণ বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর সর্বাত্মক আক্রমণে বহু মানুষ হতাহত হয়। আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে সীমান্ত এলাকায় ছুটে আসেন প্রতিবেশী ভারতের ছাত্র যুবারা। প্রায় প্রতিদিনই সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন কিভাবে সহযোগিতা করা যায়।

এই আন্দোলনে তখন সরাসরি অংশগ্রহন করে নেতৃত্ব দেন ভারতের ছাত্র ফেডারেশনের সে সময়ের সাধারণ সম্পাদক বর্তমানে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট এর চেয়ারম্যান ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য বিমান বসু।

পশ্চিমবঙ্গ রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, সহমর্মিতার ভিত্তিতে সহযোগীতামূলক কাজ করা। কারণ বাংলাদেশের জনগণ মরণপণ লড়াই করেছে তাদের মুক্তির জন্য।

‘পৃথিবীর যে কোন দেশেই মানুষ থাক না কেন, তার মানবতা আর বন্ধুত্বের সূত্র মেনে আমরা সর্মথন করেছি।’

তিনি আরো বলেন, লড়াইটা ছিলো বাংলাদেশের মানুষের। তারা তীব্র লড়াই করেছে অনেক রক্ত ঝরেছে।

Reneta

ভারতে আশ্রয়ের জন্য ছুটে যাওয়া হাজার হাজার বাঙালী নারী পুরুষের জন্য গঠন করেন পিপলস্ রিলিফ কমিটি। তিনি আরো বলেন, স্বপ্রনোদিত আবেগ পশ্চিম বঙ্গের মানুষকে আলোড়িত করেছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন আদায়ে সেসময় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় কবিতা আর গান উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাধীনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT