চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাশিয়ার ছড়া থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

সোমা ইসলামসোমা ইসলাম
১২:৫৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

বহু প্রতীক্ষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র জনগণের মাঝে বিতরণ শুরু হয়েছে সোমবার। বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ায় এই পরিচয়পত্র বিতরণ শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

৬৮ বছরের বঞ্চনার ঋণ শোধ করতেই সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীর হাতে স্মার্ট কার্ড তুলে দেয় নির্বাচন কমিশন। নিজেদের অস্তিত্ব প্রমাণের প্রামাণ্য এ দলিলকে স্বযত্নে রাখার অনুরোধও জানান সিইসি।

সকাল সাড়ে এগারোটা থেকে দিনাজপুর ফুলবাড়ি থানার দাশিয়ার ছড়া ইউনিয়নের ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র দেয়া হয়।

এক বছর আগে দেশ আর এক বছর পর ভোটের অধিকার ফিরে পাওয়া বিলুপ্ত ছিটমহলবাসীর মাঝে চলছে উৎসবের আমেজ।


Reneta

২২টি সেবা দিয়ে ২৫ স্তরের নিরাপত্তা যুক্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পিছিয়ে পড়া ছিটমহলবাসীকে এগিয়ে নেবে বলেই আশা প্রকাশ করেন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ।

তিনি বলেন, প্রায় কয়েকটা যুগ পেরিয়ে গেছে। তারপর অবশেষে আপনারা সেই কাঙ্খিত জিনিস পেয়েছেন, নাগরিকত্ব। এটা যার নাই সে ছাড়া আর কেউ এটার বেদনা বোঝে না। আজ আমরা আপনাদের হাতে স্মার্টকার্ড তুলে দিতে পেরে আমরা নিজেদের গৌরবান্বিত মনে করছি। নাগরিকত্বের পরিচয় বহনকারী এই অনন্য দলিল আপনারা যত্নের সঙ্গে রাখবেন। 

দাশিয়ার ছড়া ইউনিয়নের আড়াই হাজার ভোটার এই স্মার্টকার্ড পাচ্ছেন। মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে তা ফুলবাড়ি উপজেলার ২ লাখ ১৭ হাজার ভোটারের হাতে পৌঁছে দেয়া হবে।

রোববার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দাশিয়াছড়া-স্মার্ট কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শপথ আগামীকাল

মে ৮, ২০২৬

শান্তর সেঞ্চুরি-মুমিনুলের ৯১, তিনশ পেরিয়ে প্রথমদিন শেষ

মে ৮, ২০২৬
স্কুলে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অভ্যর্থনা নিষিদ্ধ! নোট-গাইড বিক্রেতাদের যা বললেন শিক্ষা মন্ত্রী

স্কুলে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে অভ্যর্থনা নিষিদ্ধ! নোট-গাইড বিক্রেতাদের যা বললেন শিক্ষা মন্ত্রী

মে ৮, ২০২৬

টানা বৃষ্টি ও জ্বালানির দাম বাড়ায় অস্থির বাজার, বাড়ছে সবজি-ডিম-মাংসের দাম

মে ৮, ২০২৬

জেদ্দা চেম্বারের সাথে কনসাল জেনারেলের বৈঠক, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT