চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ১২৬ রানের সুবাধে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২ সেঞ্চুরি এক ডাবল সেঞ্চুরি এবং দুই ফিফটির সুবাধে ৭১৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। আর তাতে বাংলাদেশর সামনে লিড দাঁড়ায় ৪৮১ রানের।

জবাবে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তামিম-সাদমান। ইতিমধ্যে তামিম তার টেস্ট ক্যারিয়ারের ২৬তম ফিফটি তুলে নিয়েছেন। গত ম্যাচে ৩৭ বলে ফিফটি করলেও শনিবার ছিলেন কিছুটা মন্থর। এদিন ৫০ রান করতে খেলেন ৫৬টি বল। তবে তামিম-সাদমানের ৮৮ রানের জুটির পর ছন্দপতন হয় বাংলাদেশের। দ্রুতই তিন উইকেট হারিয়েছে সফরকারীরা।

হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে কিউইদের দেয়া ৪৮১ রানের লক্ষ্যে বরাবরের ন্যায় সাদমানকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ইকবাল।দেখে শুনে বুদ্ধিমত্তার সাথে তামিমকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা সাদমান। অপর প্রান্তে শুরু থেকেই কিছু আগ্রাসী তামিম। ব্যক্তিগত ৩০ রানের পর নিজের গতি কমান তামিম। এরপর কিউই বলারদের চোখে চোখ ব্যাটিং চালান তামিম তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি।

তামিমের ফিফটির পর নেইল ওয়াগনারের বল উড়িয়ে মারতে গিয়ে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন সাদমান। ততক্ষণে তিনি সংগ্রহ করেন ৩৭ রান। সাদমানের পরপরই ফেরেন মুমিনুল হক। ফুললেংথের দুই বলে বোল্টকে ফ্লিক করে দুই চার মেরেছিলেন মুমিনুল, এরপরের বলটা বোল্ট করেন শর্ট অফ আ লেংথে। অফস্টাম্পের বাইরে আলগা শট খেলেন তিনি, স্লিপে রস টেলরের হাতে ধরা পড়েন ৮ রান করেই।

ক্রিজে নেমে চার বলের বেশি স্থায়ী হতে পারেননি মোহাম্মদ মিথুন। কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বোল্টের দ্বিতীয় শিকার হওয়ার আগে হিসাবের খাতাই খুলতে পারেননি তিনি।
দ্রুত তিন উইকেটে তাই বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে আরেকটি ধস!

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ১২১/৩ রান। তামিমের সঙ্গে ক্রিজে আছেন সৌম্য সরকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডকে ‘স্বাদহীন সস ফ্যাক্টরি’ বললেন টারান্টিনো

জুন ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার

জুন ৪, ২০২৬

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

জুন ৪, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুন ৪, ২০২৬

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT