ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে অসাধারণ এক সেঞ্চুিরতে রানে ফিরেছেন ব্যাটসম্যান লিটন দাস। বুধবার সাভারের বিকেএসপিতে আবাহনীর হয়ে ১২৫ বলে ১৩৯ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।
অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আবাহনীর ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লিটন। শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন তিনি। ৬০ বল মোকাবেলা করে পঞ্চাশের কোটা পার করেন তিনি। আর শতক তুলতে বল খেলেন ১০২টি। শেষ পর্যন্ত ১২৫ বলে ১৩৯ রান করে আরিফুল হকের শিকার হন।
লিটন দাসের পর সেঞ্চুরি করেছেন আবাহনীর ভারতীয় ব্যাটসম্যান দিনেশ কার্তিকও। মাত্র ৯৭ বলে ১০৯ রান করেছেন এই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান।
দুই সেঞ্চুরিয়ানের পর সাকিব আল হাসানের ২৪ বলের ৫৭ রানের টর্নেডো ইনিংসে ভর করে ৩৭১ রানের পাহাড় গড়ে আবাহনী। অধিনায়ক তামিম ইকবাল করেন ২২ রান।







