চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ জয়ে বাংলাদেশের নাগালে সুপার এইট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

৩৩ বলে ৪৯ রানের সহজ সমীকরণ, হাতে ৭ উইকেট। সে অবস্থা থেকে রিশাদ হোসেন তিন বলের ব্যবধানে তুলে নিলেন নেদারল্যান্ডসের দুই উইকেট। বাংলাদেশ লেগ স্পিনারের এক ওভারেই ঘুরিয়ে দেয়া ম্যাচে এসেছে ২৫ রানের জয়। তাতে সুপার এইটে খেলা অনেকটাই নিশ্চিত বাংলাদেশের। শেষ ম্যাচে নেপালকে হারালেই ‘ডি’ গ্রুপ থেকে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ নাম লেখাবে পরবর্তী রাউন্ডে। 

প্রথম ওভারে ১৪ রান হজম করা রিশাদের প্রতি আস্থা হারায়নি বাংলাদেশ। নিজের তৃতীয় ওভারে দুটি উইকেট পাওয়ার পর শেষ ওভারেও নিয়েছেন উইকেট। পাশাপাশি মোস্তাফিজুর রহমানের কিপটে বোলিংয়ে ম্যাচে আর ফিরতে পারেনি ডাচরা। বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে তারা।

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ সমাপ্তির সম্ভাবনা জাগিয়েছিল নেদারল্যান্ডস। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর ছবিটাই ভাসছিল যখন কিনা ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে একশ পেরিয়ে যায় ডাচরা। সেখান থেকে রিশাদের দারুণ বোলিং বাংলাদেশকে নিয়ে যায় জয়ের ঠিকানায়। ৪ ওভারে ৩৩ রানে তিন উইকেট নেন তরুণ স্পিনার। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন একটি উইকেট।

বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল নেদারল্যান্ডস। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে একশ ছাড়িয়ে যাওয়ায়  রোমাঞ্চকর উত্তেজনার আভাস ছিল ম্যাচে। ১৫তম ওভারের চতুর্থ বলে দ্রুত রান তুলতে থাকা সাইব্রান্ড এঙ্গেলব্রেখটকে (৩৩) ফেরান রিশাদ। ওই ওভারের শেষ বলে শূন্য রানে সাজঘরে পাঠান ডি লিডেকে। দারুণ স্টাম্পিং করেন লিটন দাস।

সাইব্রান্ডের সঙ্গে লড়াকু জুটি গড়া অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে (২৫) পরের ওভারে ফেরান মোস্তাফিজ। ডাচদের শক্তি ফুরিয়ে যায় ওখানেই। দ্রুত উইকেট হারিয়ে হারের ব্যবধান কমানো ছাড়া লড়াই করতে পারেনি দলটি।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৬০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস পঞ্চম ওভারে এসে হারায় প্রথম উইকেট। টাইগার পেসার তাসকিন আহমেদ এনে দেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারটি শর্ট লেন্থে ছাড়েন ঢাকা এক্সপ্রেস। ডাচ বাঁহাতি ওপেনার মাইকেল লেভিট পুল করতে গিয়ে বল তোলেন আকাশে।

Reneta

৩০ গজ বৃত্তের ভেতর দাঁড়িয়ে থাকা তাওহীদ হৃদয় সহজেই তালুবন্দী করেন। ১৬ বলে ১৮ রানে থামে ডাচ ওপেনারের ইনিংস।

২২ রানে প্রথম উইকেট হারানো নেদার‌ল্যান্ডস পাওয়ার প্লে’র শেষ ওভারে হারায় ম্যাক্স ও’ ডাউডের উইকেট। ১৬ বলে ১২ রান করে ফেরেন তানজিম হাসান সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে। ৭ ওভারে নেদারল্যান্ডস ৫০ রান তোলে ২ উইকেট হারিয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ দ্রুত এগোনো বিক্রমজিৎ সিংকে ফিরিয়ে ভাঙেন জুটি। ১৬ বলে ২৬ রান করেন তিন ছক্কায়।

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রান নেদারল্যান্ডসের বিপক্ষেই তুলেছে বাংলাদেশ। ৯.০০ ইকোনমিতে বাংলাদেশ নেয় ৫৪ রান।
স্কোরে ভালো রান জমা হলেও দলকে কিছুটা চাপে রেখে যান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। সাকিব আল হাসানের ফিফটিতে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের ২৫ ও ওপেনার তানজিদ হাসান তামিমের ৩৫ রানের ইনিংস বাংলাদেশকে দেড়শ পাড়ি দিতে সহায়তা করে। এ ম্যাচে রান পাননি বাংলাদেশ অধিনায়ক শান্ত। ওপেনিংয়ে নেমে ৩ বলে ১ রানে ফেরেন সাজঘরে।

যুক্তরাষ্ট্রে ব্যাট-বল দুটোতেই অনুজ্জ্বল ছিলেন সাকিব। তিনি দলে কেনো এমন প্রশ্নও উঠে যাচ্ছিল। জবাব দিচ্ছেন সাকিব, নেদার‌ল্যান্ডসের বিপক্ষে। চলতি বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে প্রথম ফিফটি এসেছে তার ব্যাটে। সঙ্গে সব ফরম্যাট মিলিয়ে শততম আন্তর্জাতিক ফিফটি পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-নেদারল্যান্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একশ পেরিয়ে নেদারল্যান্ডস, বিপাকে বাংলাদেশ

পরবর্তী

নিজের বিয়েতে বাবা-মাকেই আমন্ত্রণ জানাননি সোনাক্ষী?

পরবর্তী

নিজের বিয়েতে বাবা-মাকেই আমন্ত্রণ জানাননি সোনাক্ষী?

‘সাকিব তার দক্ষতা দেখিয়েছেন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT