‘দারাজ ইলেভেন ইলেভেন শো’র আজকের অতিথি তারকা অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৮ নভেম্বর) চতুর্থ দিনের অতিথি হিসেবে রাত সাড়ে ১১ টায় দেখা দেখা যাবে এ তারকাকে।
‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১১ নভেম্বর পর্যন্ত দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা। সেই উপলক্ষে এই শোয়ের আয়োজন।
১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হবে। প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় সহ চ্যানেল আইয়ের ফেসবুক, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে।
জনপ্রিয় সব তারকাদের নিয়ে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ উপস্থাপনা করছেন রাফসান সাবাব। ১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ।
‘দারাজ ইলেভেন ইলেভেন শো’র শেষদিন ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’র মাধ্যমে শেষ হবে। ওইদিনের অতিথি হবেন সুপারস্টার শাকিব খান।







