চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম্পত্য জীবনে সেসব পুরুষই সবচেয়ে সুখী, যাদের…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল
A A

যেসব পুরুষের সুন্দরী স্ত্রী আছে, তাদের দাম্পত্যজীবন অনেক সুখের হয়। একজন মনোবিজ্ঞানী দীর্ঘ ৪ বছর ধরে গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী আন্দ্রেয়া মেল্টজার প্রায় ৪৫০ দম্পতির উপর জরিপ চালিয়ে এ তথ্য উদঘাটন করেছেন।

নারী-পুরুষ উভয়েই সুন্দরের প্রতি আকর্ষন বোধ করেন আর সেটা খুবই স্বাভাবিক এক ব্যাপার। তবে বিশেষ করে পৃথিবীর প্রায় সমস্ত সমাজেই পুরুষেরা নিজের প্রেমিকা কিংবা স্ত্রী হিসেবে একজন সুন্দরী নারীকেই কল্পনা করে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই একজন গুণবতী কিন্তু অসুন্দর নারী তাদের কল্পনায় স্থান পায় না। পুরুষের যোগ্যতা কিংবা চেহারা যেমনই হোক না কেন, স্ত্রী হিসেবে একজন সুন্দরী নারী সকল পুরুষের চাই-ই চাই।

তবে শুধুমাত্র সুন্দর চেহারার উপর ভিত্তি করে তাকে সারাজীবন ভালবেসে যাওয়া সম্ভব কিনা, তা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। দাম্পত্য সম্পর্ককে টিকিয়ে রাখতে সম্পর্কের প্রতি দুজনকেই যত্নশীল হওয়া প্রয়োজন। সেই সঙ্গে একে অপরকে ভালবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, বিশ্বাস রাখতে হবে দুজনকেই। তবেই স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হবে।

মনোবিজ্ঞানী আন্দ্রেয়ার গবেষণায় দেখা যায়, আকর্ষণীয় স্ত্রীকে বিয়ে করার মধ্যে একজন স্বামীর সন্তুষ্টি সব থেকে বেশি। এবং স্ত্রীদের শারীরিক গঠন সৌর্ন্দয্যের উপর নির্ভর করে স্বামীদের বিয়েতে সন্তুষ্টি।

তবে ওই গবেষণা মতে, পুরুষদের প্রতি নারীদের দৃষ্টিভঙ্গিটা পুরোপুরি ভিন্ন। স্বামীর চেহারা যেমনটাই হোক না স্ত্রীর তা নিয়ে তেমন একটা আক্ষেপ নেই। তার স্বামী তার উপরে সন্তুষ্ট কিনা, সেটাই তার সন্তুষ্টি।

Reneta

ইউসিএলএ রিলেশন ইনস্টিটিউটের আরেকটি গবেষণাও প্রায় কাছাকাছি ধরণের তথ্য উঠে এসেছে। সেই গবেষণায় জানা গেছে যে, যেসব পুরুষের স্ত্রী দেখতে তুলনামূলক খারাপ, তারা তাদের স্ত্রীদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সর্বদাই হীনমন্নতায় থাকে।

নারী-পুরুষের এমন সর্ম্পকের রহস্য নিয়ে যুগ যুগ ধরে গবেষণা চলছে। বিভিন্নসময় বিভিন্ন তথ্যে চমকে উঠছে সবাই। তবে প্রকৃত সুখ ও সন্তুষ্টি যে কিসে, তা নিয়ে হয়তো গবেষণা চলতেই থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুখী দাম্পত্য জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT