চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দামি হোটেলে গৃহবন্দি থাকছেন রোনালদিনহো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

একমাস জেলে থাকার পর ছাড়া পেলেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহো। তবে একেবারেই মুক্তি মিলছে না। জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে দেশটিতে তদন্ত চলছে তাকে ঘিরে। সময়টাতে একটি দামি হোটেলে ভাইসহ গৃহবন্দি থাকতে হবে তাকে।

মঙ্গলবার আদালতের নির্দেশের চারঘণ্টা পর হোটেলে নিয়ে যাওয়া হয় রোনালদিনহোকে। করোনাভাইরাস আতঙ্কে এসময় পর্যাপ্ত ব্যবস্থাও নিতে দেখা গেছে তাকে।

বন্দি থাকলেও হোটেলে থাকা খাওয়ার খরচ বহন করতে হবে রোনালদিনহো ও তার ভাই রবের্তোকেই। প্রত্যেককে আদেশ দেয়া হয়েছে ৮ লাখ করে হোটেলের বিল পরিশোধ করতে।

গত ৬ মার্চ ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে আটক হন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ও তার ভাই। যদিও রোনালদিনহোর দাবি, প্যারাগুয়েতে প্রবেশের সময় জোর করেই তাদের হাতে ধরিয়ে দেয়া হয়েছে এসব কাগজপত্র। যার আমন্ত্রণে প্যারাগুয়েতে এসেছিলেন সেই ব্রাজিলিয়ান ব্যবসায়ী উইলমোন্ডেশ সোসা লিরিয়াও এখন জেলে।

গত সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান পাসপোর্ট আটক করা হয় রোনালদিনহো ও তার ভাইয়ের। বর্তমান মামলায় দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের জেল হতে পারে দুজনের। একই মামলায় আরও ১৪জনের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসম্মুখে কোনো বিবৃতি দিতে পারবেন না তারা।

নিজের জীবনীর প্রচার ও দাতব্য কাজে প্যারাগুয়ে এসেছিলেন রোনালদিনহো। জেলের একমাস ভয়ংকর ১৫০জন আসামির সঙ্গে ছিলেন সাবেক বার্সা তারকা। এসময় আসামিদের সঙ্গে ফুটবল খেলেছেন, উদযাপন করেছেন নিজের জন্মদিনও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারাগুয়েবার্সাব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য বিক্রি হচ্ছে সন্তান!

মে ১৯, ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে ডেকে যা বললেন আনচেলত্তি

মে ১৯, ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT