চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না মেনে তফসিল ঘোষণা করা হলে প্রতিবাদের ঝড় উঠবে: মওদুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি না মেনে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশে প্রতিবাদের ঝড় উঠবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ তিনি এই হুঁশিয়ারি দেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, সরকার চায় যেমন করেই হোক ক্ষমতায় থাকতে। কেননা তারা যে পাপ করেছে, যে দুর্নীতি করেছে, লুট করেছে তার প্রায়শ্চিত্ত করতে হবে।
তারা অবৈধভাবে যে সম্পদ গড়ে তুলেছে সে সম্পদের হিসাব তাদেরকে দিতে হবে। সে জন্য এই ঐক্য করা হয়েছে। যদি আমাদের দাবি না মেনে তফসিল ঘোষণা করে তাহলে দেশে প্রতিবাদের ঝড় উঠবে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার বাছাই করে বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে যারা নির্বাচন করেন তাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এর উদ্দেশ্যই একটাই, যেন বিরোধী দল নির্বাচনে না আসে। তারা জানে তারা নির্বাচনে হেরে যাবে৷ জেনেই তারা নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।

সে জন্য সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় মন্তব্য করে মওদুদ বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার নির্বাচনে আগে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। এটি একটি বারবারিক আইন। এই আইনের মাধ্যমে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। শুধু তাই নয়, সম্প্রচার আইন। সেটা আরো ভয়াবহ। এভাবে এই দুটি আইন করেছে। আর হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে। যেন তারা নির্বাচনে ভূমিকা রাখতে না পারে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। দেশের মানুষ তা সফল হতে দেবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদলাতে পারে সৌদি যুবরাজ

পরবর্তী

চট্টগ্রামকে সবুজ এবং পরিছন্ন নগর গড়ে তোলার আহ্বান সিটি মেয়রের

পরবর্তী

চট্টগ্রামকে সবুজ এবং পরিছন্ন নগর গড়ে তোলার আহ্বান সিটি মেয়রের

চ্যানেল আইয়ের ‘গানের রাজা’র বিভাগীয় অডিশন শুরু

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT