চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি আদায় না হলে পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজশাহী, খুলনা, যশোর ও নড়াইলে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট পালন করছে পাটকল শ্রমিক-কর্মচারীরা। ৯ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটসহ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।

বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

খুলনা
১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা ভোর থেকে ধর্মঘট কর্মসূচি পালন করছে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে  মিলের উৎপাদন বন্ধ রেখে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক ৬ দিনের আন্দোলনের চতুর্থ দিনে এ কর্মসূচি পালন করছে।

পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ১১ দফা দাবিতে গেল আন্দোলনে মাঠে নামে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার ভোর থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে স্ব-স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকরা পৃথক পৃথকভাবে মূল ফটকের সামনে ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।নরসিংদী
১১ দফা দাবি আদায়ে ধর্মঘট কর্মসূচি পালন করছে নরসিংদীর ইউএমসি জুট মিল শ্রমিকরা। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় হাজারো শ্রমিক।

ধর্মঘট কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা। তারপর আবার ১২ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। সেই সাথে পিএফ’র টাকা প্রদান, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবি। যা সরকার মানছেন না। এজন্য বাধ্য হয়ে আন্দোলন করছে শ্রমিকরা।

Reneta

আগামি ৯ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটসহ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

রাজশাহী
বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকা প্রদানসহ ১১ দফা দাবিতে রাজশাহী পাটকলের শ্রমিক-কর্মচারীরা উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। বিকেল ৪টায় তারা মিল গেটে সমাবেশ করবে তারা।

চট্টগ্রাম
পাটকল শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটির টাকা দেওয়াসহ ১১দফা দাবিতে ধর্মঘট কর্মসূচি পালন করছে চট্টগ্রামের ৯টি পাটকলের শ্রমিকরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত মিলের মেশিন বন্ধ রাখবেন তারা। পাশপাশি বিকেল ৪টায় স্ব-স্ব মিল গেটে সভা করবে শ্রমিকরা।

শ্রমিকরা জানিয়েছে; তাদের এসব দাবি পুরনো। এজন্য তারা আগেও আন্দোলন করেছে। ইতোমধ্যে শ্রমিকদের ১২ সপ্তাহের বেতন বকেয়া। এর ফলে শ্রমিক-কর্মচারিরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। ফলে বাধ্য হয়ে কর্মসূচি পালন করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মঘটপাটকল
শেয়ারTweetPin

সর্বশেষ

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া যৌথ বাহিনীর অ্যাকশন!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পরাজয়ের আশঙ্কায় বিরোধীপক্ষের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT