এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল দাপ্তরিক কাজে খ্রিস্টীয় তারিখের পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার করতে হবে।
নতুন বাংলা বছরকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দপ্তরগুলোতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান ভাষা আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, চর্চা ও প্রসারে সবসময়েই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
‘তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজে বাংলা ঐতিহ্যের অনন্য বাহক বাংলা সন ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’








