চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপুটে জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বোলিং-ব্যাটিংয়ে কোনো বিভাগেই টাইগার যুবাদের সামনে টিকতে পারেনি কিউইরা। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ।

রোববার টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলিং তোপের সামনে ১৭৬ রানেই অলআউট হয়ে যায় তারা। তিনটি করে উইকেট নিয়ে স্বাগতিক ইনিংসের মেরুদণ্ড ভাঙেন শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ২ উইকেট নিয়ে তাদের সঙ্গ দেন শামীম হোসেন। এই তিন বোলারের সঙ্গে একটি করে উইকেট নিয়ে খিল গুঁজেছেন রকিবুল হাসান ও তানজীম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যানও হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৪০ রান করেন বেন পোমারি। বাকি দশ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র ওলি হোয়াইট (৩০) ছাড়া কেউ ২৫’র ঘর টপকাতে পারেননি।

Banglabid

নিউজিল্যান্ড ইনিংসের জবাব দিতে নেমে ১১ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। রানআউটের খাঁড়ায় কাটা পড়েন পারভেজ হোসেন ইমন (২)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সমান ২৮টি করে রান এনে জয়ের ভিত শক্ত করেন তানজীদ হাসান ও মাহমুদুল হাসান জয়। এই দুজনের সঙ্গে রান পেয়েছেন ব্যাটে নামা পরের তিন ব্যাটসম্যানই।

তৌহিদ হৃদয় আউট হন ২৬ রান করে। ২৪ রান করে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। তবে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন আকবর আলি। যুবাদের অধিনায়ক অপরাজিত থাকেন সর্বোচ্চ ৬৫ রান করে। শাহাদাত-আকবরের ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি ৬৮ বল হাতে রেখেই বাংলাদেশকে এনে দেয় ৬ উইকেটে অনায়াস জয়।

দুই উইকেট নিয়ে কিউইদের সফল বোলার জেসে তাসকফ।

Reneta

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT