চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দান বাক্সের ৫ টাকা চুরির ঘটনায় বৃদ্ধ মুসল্লিকে পিটিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৯
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জ জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ প্রতিনিধি: মসজিদের দান বাক্সের ৫ টাকা চুরির ঘটনা নিয়ে এক মুসল্লি আরেক মুসল্লিকে চোর বলায় গোপালগঞ্জের ভোজরগাতি গ্রামের বাদল সরদার (৬০)-কে দুই যুবক পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত ১২টা ৩৭ মিনিটে ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন থানার এসআই মো. সাইফুল ইসলাম। নিহতের স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে তেলিগাতি বাড়ীর নিহত বাদল সরদারের বেয়াই দুলাল শেখ বলছেন ভিন্ন কথা। শনিবার ভোরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শুক্রবার জুম্মার নামাজ শুরু হবার আগে ছবর সরদারের দুই ছেলে হামীম এবং শামীম মসজিদের দান বাক্স চুরি করে নিয়ে যাওয়ার সময় বাদল সরদার দেখে ফেলেন।

‘দান বাক্স চুরির সাক্ষী দেয়ার কারণে হামীম এবং শামীম আমার বেয়াইকে পিটিয়ে হত্যা করে এবং একই সঙ্গে আমার বোন ময়নাকে কুপিয়ে আহত করে।’

আহত ময়না এখন গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে নিহতের স্বজন ও প্রতিপক্ষ ছাড়াও এলাকার একাধিক গণ্যমান্য মানুষের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআই মো. সাইফুল জানান: শুক্রবার জুম্মার নামাজের সময় জনৈক এক মুসল্লি মসজিদের দান বাক্সে ৫ টাকার একটি নোট দেন। নোটটি বাক্সের ভেতরে না যাওয়ায় পাশের আরেক মুসল্লি (ছবর সরদার) ওই নোটটি দান বাক্সের ভেতরে দিতে সক্ষম হন।

Reneta

কিন্তু পাশে থাকা আরো কয়েকজন মানুষ বলতে থাকে নোটটি বাক্সের ভেতরে না দিয়ে ছবর সরদার টাকাটি পকেটে ঢুকিয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। ইফতার শেষে ভোজরগাতি গ্রামের ফক্কু সরদারের ছেলে বাদল সরদার মসজিদের ভেতর থেকে ছবর সরদারকে ‘চোর’ বলে গালি দেন। প্রতিবাদ না করে ছবর সরদার বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান।

এসআই জানান, এশার নামাজের কিছুক্ষণ আগে ছবর সরদারের ২ ছেলে হামীম এবং শামীম বাদল সরদারের বাড়িতে গিয়ে তার বাবাকে চোর বলা কেন হয়েছে তা জানতে চেয়ে প্রমাণ চায়। এ নিয়ে ওই খানে প্রথমে একে অপরের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে চোর বলার বিষয়টি মানতে না পেরে তারা ক্ষিপ্ত হয়ে বাদল সরদারকে পিটিয়ে আহত করে।

গুরুতর আহত বাদল সরদারকে গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে ভর্তির পর রাত ৯ টা ১২ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে বাদল সরদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। এমন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন এসআই।

বাদল সরদারের মৃত্যুর পর ঘটনার সঙ্গে জড়িত সবাই এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একবার না পারিলে দেখো সাতবার

পরবর্তী

ব্যাটম্যানের চরিত্রে প্যাটিনসন?

পরবর্তী

ব্যাটম্যানের চরিত্রে প্যাটিনসন?

কৃষকদের ক্ষুব্ধ করে তুলবেন না

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT