চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম প্রথম ঈদ উদযাপন করেছেন দাদা, দাদি, ফুপু আর মামার সঙ্গে। নয় মাস বয়সের আব্রামের এটাই প্রথম ঈদ। আজ বুধবার দুপুরে এমনটাই জানালেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস জানান, ঈদের দিন তিনি আব্রামকে নিয়ে শাকিবের গুলশানের বাসায় অনেকটা সময় থেকেছেন। এ সময় আব্রাম তার দাদা, দাদি ও ফুফুদের নিয়ে চমৎকার কিছু সময় কাটিয়েছে। এর আগে তিনি বিভিন্ন আইটেম রান্না করেছেন। এরপর আব্রাম আর রান্না খাবার নিয়ে শ্বশুর–শাশুড়ির সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি শ্বশুর–শাশুড়িকে সালাম করেছেন, দোয়া নিয়েছেন।
গতকাল মঙ্গলবার বগুড়া থেকে আসে অপু বিশ্বাসের ভাই। ঈদের পরদিন মামার সঙ্গে সময় কাটিয়েছে আব্রাম।
এ সময় দেশে ছিলেন না শাকিব খান। ‘চালবাজ’ ছবির শুটিংয়ে ছিলেন লন্ডনে।








