চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁড়িয়েই ১০ বছর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৫৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
অঞ্জু জৈন

অঞ্জু জৈন

কক্সবাজার থেকে: ফুটবল ম্যাচ যখন চলে, ডাগআউটের সামনে দাঁড়িয়ে থাকেন কোচ। খেলোয়াড়দের দেন নানা দিক-নির্দেশনা। ক্রিকেট মাঠে এমন দৃশ্য বিরল হলেও বিস্ময়কর কাজকেই অভ্যাসে পরিণত করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের হেড কোচ অঞ্জু জৈন।

কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেন অঞ্জু। দীর্ঘ পরিসরের ক্রিকেটেও এমন নজির আছে ভারতের ৪৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের। তার এক দশকের কোচিং ক্যারিয়ারে এটা চেনা দৃশ্য!

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টুয়েন্টি সিরিজে পাকিস্তানের মেয়েদের ব্যাটিং-বোলিংয়ের সামনে তিন ম্যাচেই ভরাডুবি হয়েছে সালমা-রুমানাদের। তাদের অসহায় আত্মসমর্পণে ম্যাচ থেকে চোখ সরে গেছে অনেকেরই। কিন্তু অঞ্জু দাঁড়িয়েই পূর্ণ মনোযোগে আবিষ্ট থেকে দেখেছেন প্রতিটি বল।

কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা এবং একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা যার যার চেয়ারে বসা থাকলেও সিরিজজুড়ে একটি জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন কোচ। প্রথম ম্যাচের দিনই চোখে পড়ে ব্যাপারটা। সিরিজ শেষে চ্যানেল আই অনলাইনকে অঞ্জু জানালেন কেনো তিনি বসেন না।

‘মেয়েরা মাঠে কষ্ট করছে তাই আমি বসে থাকতে পারি না। মনে করেন নিজেকে ম্যাচের মধ্যে নিমগ্ন রাখি। মনের ভেতর থেকেই ব্যাপারটা আসে। আমার কোনো কষ্ট হয় না।’

খেলোয়াড়ি সময়ে অঞ্জু জৈন

অঞ্জুর বাবা অমৃত লাল জৈন খেলতেন রনজি ট্রফি। রক্তেই মিশেছিল ক্রিকেট। এখন সেটি তার কাছে ধর্মের মতো। ভারতের হয়ে ৬৫ ওয়ানডে ও ৮টি টেস্ট খেলা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০০৫ সালে ব্যাট-প্যাড তুলে রেখে জড়ান কোচিংয়ে। লম্বা সময় ছিলেন ভারত নারী দলের হেড কোচ। আর তখন মেয়েদের চার দিনের টেস্ট ম্যাচেও দাঁড়িয়ে থেকেই নিমগ্ন থেকেছেন বল টু বল।

অঞ্জু বাংলাদেশ নারী দলের কোচ হয়ে আসেন চলতি বছরের জুনে। তার প্রথম অ্যাসাইনমেন্টেই টিম টাইগ্রেস জেতে এশিয়া কাপের শিরোপা। কুয়ালালামপুরে ওই আসরের প্রথম ম্যাচের শেষদিকে দলের ক্রিকেটাররা বুঝতে পারেন কোচ বসে থাকার মানুষ নন!

ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ জানালেন সেদিনের বিস্ময়ের কথা, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ছিল আমাদের প্রথম ম্যাচ। দেখি উনি দাঁড়িয়ে আছেন। আমরা চেয়ার এগিয়ে দেই। বলি, ম্যাম বসেন। আমরা তখন ভাবলাম হয়তো উনি পরে বসবেন। পরে দেখলাম পুরো ম্যাচ, মানে ৪০ ওভারই উনি দাঁড়িয়ে আছেন। কারণ জিজ্ঞেস করলে বলেন, ম্যাচ চলার সময় আমি বসি না।’

‘খেলোয়াড়রা মাঠে কষ্ট করছে আর উনি পুরো ফোকাসই ম্যাচের দিকে দিতে চান। এতে আসলে খুবই অবাক হলাম। উনি কোচ হয়ে ক্রিকেটারদের কথা এভাবে ভাবতে পারেন, আমাদেরও তো আরও অনেক দায়িত্ব আছে। মাঠের পাশে দাঁড়িয়ে যেভাবে সাবাশ সাবাশ বলে চিৎকার করেন। এ ব্যাপারটি আমাদের অনেক অনুপ্রাণিত করে।’

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় জাতীয় পার্টি

পরবর্তী

মেসির সুপার গোলেও রক্ষা পেল না বার্সেলোনা

পরবর্তী

মেসির সুপার গোলেও রক্ষা পেল না বার্সেলোনা

এমবাপের চার গোলে ছিন্নভিন্ন লিওঁ

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT