চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দহন’ দেখে দর্শক ঠকবেন না: সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ছোটপর্দার সিয়াম আহমেদ এখন বড়পর্দার তারকা। ‘পোড়ামন ২’ ছবি দিয়ে তিনি আলোচিত হয়েছেন। ওই ছবিতে সালমান শাহের ভক্ত সুজন শাহের চরিত্রে অভিনয় করে তুমুল সাফল্য পেয়েছেন সিয়াম। প্রথম ছবির সাফল্যের পর এবার পরবর্তী ছবি নিয়েও একই রকম আশাবাদী তরুণ এই নায়ক!

‘পোড়ামন ২’-এর নির্মাতা রায়হান রাফী পরিচালনায় আরেক ছবি ‘দহন’-এ কাজ করছেন সিয়াম। খানিকটা বিরতি দিয়ে সদ্য শেষ করছেন দহনের শুটিং। ‘পোড়ামন ২’ ছবিতে সিয়াম যে চরিত্র নিয়ে ধরা দিয়েছিলেন, ‘দহন’ ছবিতে ঠিক তার উল্টো। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন তিনি।

দ্বিতীয় বারের মতো বড়পর্দায় দেখা যাবে সিয়াম-পূজাকে

এবার আর রোমান্টিক ইমেজে নয়, সিয়াম আসছেন একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্র। যিনি কিনা এ সমাজের এক প্রতিচ্ছবি হিসেবে ধরা দেবেন। চরিত্রে মিশতে সিয়ামকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

শুক্রবার চ্যানেল আই অনলাইনকে সিয়াম জানান, সেপ্টেম্বরে ‘দহন’-এর বাকি অংশের শুটিং শেষ হবে। থাকবে কয়েকটি গানের দৃশ্যধারণ। বেশিরভাগ শুটিং আগেই শেষ।

‘দহন’ রাজনৈতিক থ্রিলার গল্পের ছবি। এখানে সিয়ামকে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে এবারই প্রথমবার কাজ করলেন জনপ্রিয় এই তারকা। বললেন, নেশাগ্রস্ত যুবক কেমন হয় সেটা বোঝার জন্য রাজধানীর কয়েকটি অঞ্চলে গিয়ে নেশাগ্রস্তদের সাথে মিশেছি।

সিয়াম জানান, দহনের তার চরিত্রের নাম তুলা। মানুষ তাকে ডাকে ‘হারামি তুলা’ বলে। তিনি বলেন, চরিত্রের জন্য শখের চুল ফেলেছি, উষ্কো দাড়ি রেখেছি। ময়লা পোশাক পরেছি। শুটিংয়ের শুরু থেকে নিজের মতো করে থেকে৷ খুব বেশি মানুষের সাথে মিশিনি যাতে চরিত্র থেকে বের হয়ে না যাই।

Reneta

সবমিলিয়ে সিয়ামের দাবি, দহনে দর্শক আবার নতুন এক সিয়ামকে দেখতে পাবেন। বলেন, কতটা সেক্রিফাইজ করেছি ‘দহন’ দেখলে বোঝা যাবে। যোগ করে সিয়াম বলেন, সৎভাবে কাজটা করার চেষ্টা করেছি।

তিনি বলেন, শুটিংয়ে একবার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের জন্য ২৪ ঘন্টা শুধু পানি খেয়েছি। অন্য খাবার খাইনি। চারদিন ব্রাশ করিনি। কয়েকদিন গোসল করিনি। নিজের কাছে অসহ্য মনে হয়েছে। এরপরেও ক্যারেকটারের জন্য সব মেনেছি। চেয়েছি কাজটা ভালো হোক। দর্শক নতুন কিছু পাক। আমার বিশ্বাস ‘দহন’ দেখে দর্শক ঠকবেন না।

‘দহন’ ছবির একটি দৃশ্যে সিয়াম আহমেদ

‘দহন’ ছবিতে সিয়ামের নায়িকা পূজা চেরী। তাকে দেখা যাবে একজন গার্মেন্টস কর্মী হিসেবে। রায়হান রাফীর পরিচালনায় ‘দহন’ কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। এককভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

সিয়াম-পূজা ছাড়াও দহনে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও শিমুল খান। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আগামী ৫ অক্টোবর ‘দহন’ সারাদেশে মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাজদহনপূজা চেরীরায়হান রাফীলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT