চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ হাজার টাকায় ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের সদস্যরা ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পড়াশুনা না জানা মানুষদের কাছ থেকে প্রতিটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ১০ হাজার টাকা করে নিত একটি জালিয়াতি চক্র। তাদের চাহিদা অনুযায়ী জাল পুলিশ ক্লিয়ারেন্সও বানিয়ে দিত চক্রটি।

শনিবার রাজধানীর শনির আখড়া থেকে ঢাকা মহানগর পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে জালিয়াতি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো: আবদুল বাতেন।

Banglabid

গ্রেফতারকৃতরা হলো-মোসলেম মিয়া, শাহ আলম কবির, আশিকুর রহমান ও মোঃ আব্দুর রহিম। ওই সময়  তাদের কাছ থেকে এক হাজার ৬১২টি জাল পুলিশ ক্লিয়ারেন্স, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নকল সিল ৬৯টি, নোটারি পাবলিকের অ্যাম্বুস সিল ৩টি, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির সিল ৬১৭টি, পাঞ্চ মেশিন ৩টি, কম্পিউটার ২টি, একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

প্রেস কনফারেন্সে কর্মকর্তারা বসে আছেন, মিডিয়া কর্মীরা ছবি তোলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবদুল বাতেন বলেন: বর্তমানে অনলাইন, জেলা, থানা ও ডিএমপি’র ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হয়। আমরা যে চক্রটিকে গ্রেফতার করেছি তারা জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, দেশের বিভিন্ন থানার এবং মন্ত্রণালয়ের নকল সীল ব্যবহার ও সরবরাহকারী জালিয়াতি করে আসছে। তারা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ট্রাভেল এজেন্সীর চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থের বিনিময়ে এ ধরনের কর্মকাণ্ড করে থাকে।

Reneta

তিনি আরও জানান, গত মার্চ মাস থেকে তারা এ ব্যবসা শুরু করে। তাদের সঙ্গে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। আর কে জড়িত তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সংবাদ সম্মেলনে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মীর মুদ্দাসের হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেরিফিকেশন সেলিব্রেশন

পরবর্তী

‘শান্ত’ ধোনির সঙ্গে ঝোড়ো পান্ডিয়ায় স্বস্তিতে ভারত

পরবর্তী
ধোনি ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে ভারত দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান্ত’ ধোনির সঙ্গে ঝোড়ো পান্ডিয়ায় স্বস্তিতে ভারত

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে রাজশাহী, বোলারদের দিকে ঢাকা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT