চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
অপরাধ
A A

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে দশ লক্ষাধিক টাকার ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের  (দক্ষিণ বিভাগ) একটি দল।

২৭ মে শনিবার রাতে গোয়েন্দা পুলিশের (দক্ষিণ বিভাগ) লালবাগ জোনাল টিম বংশালের সৈয়দ নজরুল ইসলাম স্মরনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ সফিকুল ইসলাম সরদার ওরফে মাসুদ ওরফে দাদা ভাই ও মোঃ আসলাম বেপারী।

গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ১ হাজার ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য-১০ লক্ষ ১০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা উল্লেখিত স্থানে ফেন্সিডিল বহন করে নেয়ার জন্য লেবার ও গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে থাকা ৫টি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১ হাজার ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ডিবি আরো জানায়, গ্রেফতারকৃতরা সহ তাদের আরো অন্যান্য সহযোগীরা মিলে ঢাকায় ফেন্সিডিল ব্যবসা করে আসছিল। সফিকুল ইসলাম ঢাকার বংশাল থানা এলাকায় অবস্থান করে তার সহযোগীদের মাধ্যমে যশোর থেকে ফেন্সিডিল সরবরাহ করে ঢাকায় নিয়ে আসে।

Reneta

পরবর্তীতে উক্ত ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রি করত।

তাদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

জুলাই ১৪, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৫ বিলিয়ন ডলার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT