চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর পর ভারত-পাকিস্তান ফাইনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ পূর্বাহ্ন ১৬, জুন ২০১৭
স্পোর্টস
A A
২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান

২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান

আইসিসির কোন আসরে এক দশক পর ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই প্রথম। ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশের দেয়া লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই টপকে ফাইনাল নিশ্চিত করে ভারত। এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের শিরোপার লড়াই রোববার, ওভালে।

২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। জোহানেসবার্গে দারুণ লড়াইয়ের পর ৫ রানের নাটকীয় জয় পায় ভারত। প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে অবশ্য চলতি আসরেই দেখা হয়েছিল দল দুটির। তাতে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করা কোহলি-রোহিতরা ১২৪ রানে হারায় সরফরাজ-হাফিজদের। পুরো আসরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের মঞ্চে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

অন্যদিকে আন্ডারডগ তকমা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করা পাকিস্তান প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘুরে দাঁড়ায়। এশিয়ার আরেক দল শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে। সেমিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে চমক দিয়েই ফাইনালে ওঠে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৩, ২০২৬

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT