চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দশ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন: দশ বছর আগের পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, এখনকার পুলিশ জনগণের সহযোগিতার জন্য হাত বাড়ায়।

বুধবার বিকেলে হাজারীবাগ ও ধানমন্ডি থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফায় ৮০ হাজার পুলিশ নিয়োগ দিয়েছেন। তারা ট্রেনিং শেষে কিছুদিনের মধ্যেই পুলিশ ফোর্সে যোগদান করবেন। এর মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের নিরাপত্তা, বঙ্গবন্ধু দেশ ফিরে এসেই যে পুলিশ চেয়েছিলেন তা হলো পুলিশ থাকবে জনগণের বন্ধু।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে পুলিশ আজ জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ মানুষের আস্থার জায়গা দখল করেছে জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন: এখন পর্যন্ত আমরা জঙ্গি, সন্ত্রাস, আগুন সন্ত্রাস এসব দেখেছি। আমাদের পুলিশ এসব দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। দশ বজর আগের পুলিশ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুলিশ এক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা একের পর এক কাজ করছি। পুলিশের যা যা প্রয়োজন আমরা তাই করছি।

Reneta

পুলিশের সুবিধার জন্য এ সরকার সব করছে। বেতন ভাতা বৃদ্ধি, ঝুঁকি ভাতা সব কিছুই দেয়া হচ্ছে। দেশের জন্য আপনারা যে ত্যাগ স্বীকার করছেন তা দেশবাসী মনে রাখবে।

দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: পাঁচবারের দুর্নীতি শীর্ষে থাকা দেশ, খাদ্য ঘাটতির দেশ, বিদ্যুৎ ঘাটতির দেশ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে হযবরল অবস্থায় থাকা দেশকে শেখ হাসিনা আলোকিত বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ হিসেবে তৈরি করেছে।

‘শেখ হাসিনা শুধু দেশ পরিচালনা নয় দেশ আগামী একশ বছরে কোথায় যাবে সে পরিকল্পনাও হাতে নিয়েছেন।’

যারা শেখ হাসিনাকে ভালবাসেন যারা আওয়ামী লীগকে ভালবাসেন তারা মনে রাখবেন শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আর কেউ নেই, তার বিকল্প শুধু শেখ হাসিনা নিজেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহা- পরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, নিরাপদ বাংলাদেশের প্রধান সৈনিক বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্য।

পুলিশের আবাসন ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন: মঙ্গলবার একনেকের বৈঠকে পুলিশের আটটি জেলায় আবাসন ব্যবস্থার প্রকল্পের প্রস্তাবনা ছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে ৫৬টি জেলাতে আবাসনের ব্যবস্থা নেই সেখানেও আবাসনের ব্যবস্থা করা।

পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেলেও জনসংখ্যার দিক দিয়ে পুলিশের সংখ্যা অনেকাংশে কম জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন: আমাদের ধানমন্ডি থানার লোকবল ১৪৯ জন আর ধানমন্ডির জনসংখ্যা ২ লাখ ৬৫ হাজার। মানে একজন পুলিশ এক হাজার আট’শ জনগণের জন্য। হাজারীবাগ থানায় পুলিশের জনবল ১১৯ জন, এখানের জনসংখ্যা ৫ লাখ ৫০ হাজার। মানে একজন পুলিশের বিপরীতে চার হাজার ৬০০ জন। সারা দেশেও একজন পুলিশের জন্য এক হাজার জনগণ। কিন্তু উন্নত বিশ্বে চিত্রটা ভিন্ন। জাতিসংঘ বলছে একজন পুলিশের জন্য হবে চার’শ জন জনগণ। তাই জনগণের তুলনায় আরো পুলিশ সদস্য দরকার বলে আমরা মনে করি।

অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, হাজারীবাগে আমরা শুধু উন্নয়ন করি নাই, নিরাপত্তা ও শান্তি দিয়েছি। হাজারীবাগকে ধানমন্ডির মতো আধুনিক করব।

তিনি বলেন, ঢাকা-১০ আসনকে আমরা সন্ত্রাস মুক্ত করেছি, এখন আমাদের লক্ষ্য এখানে মাদক মুক্ত করা। যে কোন কঠোর ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা এখানে মাদকমুক্ত করার ব্যবস্থা নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ধানমন্ডি ও হাজারীবাগের থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা কাউন্সিলর সহ চামড়া শিল্পের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু শেখ মুজিববাংলাদেশ পুলিশশেখ হাসিনাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

জুলাই ২১, ২০২৬

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT