চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছরে ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে: অর্থমন্ত্রী

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৭:৫৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
অর্থমন্ত্রী

আগামী দশ বছরে দেশে ৩ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং এ তিন কোটি মানুষের কর্মসংস্থানের পর আর কোনো মানুষ কর্মের বাইরে থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে অর্থমন্ত্রী একথা জানান।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল শিক্ষকদের উদ্দেশে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচুর সংস্কার করতে হবে। এখনকার শিক্ষা ব্যবস্থা দিয়ে আগামী দশ বছরে ৩ কোটি লোকের কর্মসংস্থান করা অনেক কঠিন হবে। আমরা যাতে চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়ন করতে পারি আমাদের সেই দিকে যেতে হবে।

তিনি বলেন, ক্লাসরুমগুলো হবে টেকনোলজিবেসড, টেকনিক্যালি সাউন্ড ব্যবহার করতে হবে।

তিনি যুবকদের উদ্দেশে বলেন, এমন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করো না যা আগামী ১০ বছর পরে কাজে লাগানো কঠিন হবে।

শিক্ষার সাথে সম্পৃক্তদের অনুরোধ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় সংস্কার করার মাধ্যমে আধুনিক এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতির পিতা মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সারাজীবন কাজ করেছেন। কিন্তু তা করে যেতে পারেননি। একটি রক্তাক্ত যুদ্ধ এবং অনেক প্রাণের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। আমাদের সামনে আরেকটি যুদ্ধ, এ যুদ্ধে কোনো রক্তপাত হবে না। এ যুদ্ধ হচ্ছে সোনালী যুদ্ধ। এ যুদ্ধে জয়লাভের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবো। এখন আমাদের সে লক্ষ্যে কাজ করতে হবে।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়াকে সভাপতি এবং মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু বলেন, আওয়ামী লীগের প্রধান যোগানদাতা হলো ছাত্রলীগ।

তিনি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগ নেতাদের অনুরোধ করে বলেন, কর্মী নেয়ার সময় ভালোভাবে দেখে বুঝে করবেন- কোন ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকসেবীদের দলে প্রয়োজন নেই। সৎভাবে রাজনীতি করলে মানুষ অন্তর থেকে শ্রদ্ধা সম্মান করবে। এর চাইতে বড় সম্পদ আর কী হতে পারে? আদর্শবান নেতাকর্মী প্রয়োজন। জি কে শামীমদের মতো নেতাদের আদর্শ নেই। তারা সম্মানের সাথে মরে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক বলেন, চৌদ্দগ্রামে জামায়াতের অত্যাচারে আল্লার আরস কেঁপে উঠেছিল। আমরা সাহস হারাইনি। জনগণের সাথে ছিলাম বলে জনগণ আমাদের আবার সুযোগ করে দিয়েছে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতির পথ অনেক লম্বা। ধৈর্য্য হারালে চলবে না। মন প্রাণ ও দরদ দিয়ে আওয়ামীলীগ করলে, দল অনেক কিছু দেয়, তাকে মূল্যায়ন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আলী হোসেন চেয়ারম্যানসহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে ৩১ জন করে কাউন্সিলর এবং ২’শ জন করে ডেলিগেটর আমন্ত্রণ করা হয়েছে। কাউন্সিলর, ডেলিগেটর এবং হাজার হাজার কর্মী সমর্থকের আগমনে উপজেলা আ’লীগের এ সম্মেলন মহাসম্মেলনে রূপ নেয়।

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান এখন ৪ শতাংশ

পরবর্তী

নেইমারের সেঞ্চুরির ম্যাচে সেনেগালে আটকাল ব্রাজিল

পরবর্তী

নেইমারের সেঞ্চুরির ম্যাচে সেনেগালে আটকাল ব্রাজিল

বিইউবিটি‘র ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT