চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশম সপ্তাহেও প্রেক্ষাগৃহে ‘ভাইজান’-এর দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

গত ২৭ জুলাই মুক্তি পেয়েছিল কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত এই ছবিটি বিনিময়ের মাধ্যমে সেসময় মুক্তি পেয়েছিল ১০৯ সিনেমা হলে।

মুক্তির প্রথম দিনে ছবিটি বৈরী আবহাওয়ার মুখে পড়েছিল। তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও ‘ভাইজান এলো রে’ দেখতে দর্শক হলে গিয়েছিলেন। আরও সুখবর হচ্ছে, মুক্তির দশম সপ্তাহেও ভালো চলছে ‘ভাইজান এলো রে’।

বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিয়েছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন ছবির সবকিছু দেখভাল করেন। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, দশম সপ্তাহ ধরে প্রদর্শিত হচ্ছে ‘ভাইজান এলো রে’।

চলতি সপ্তাহে দেশের ২৬ সিনেমা হলে চলছে ‘ভাইজান এলো রে’-জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। আরও জানান, আগামী সপ্তাহেও অনেকগুলো সিনেমা হলে চলবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার শ্যামলী ও বিজিবি সিনেমা হলে চলছে ‘ভাইজান এলো রে’। শ্যামলী সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ্‌ চ্যানেল আই অনলাইনকে বলেন, চলতি সপ্তাহেও ৬৫ শতাংশ দর্শক দেখছেন ‘ভাইজান এলো রে’। অন্য ছবির দর্শকদের এত উপস্থিতি খুব কম দেখা যায়।

তিনি জানান, মুক্তির পর আগেও একবার ‘ভাইজান এলো রে’ প্রদর্শিত হয়েছিল। সেবার আরও ভালো চলেছিল। মান সম্পন্ন নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ছবি নির্মাণের চেয়ে হানাহানি বেশি হচ্ছে। বাধ্য হয়েই পুরাতন ছবি ‘ভাইজান এলো রে’ চালাতে হচ্ছে। তারপরেও দর্শক ছবিটা দেখতে আসতে।

Reneta

এদিকে চাঁদপুর জেলার মতলব কাজলী সিনেমা হলের মালিক আবুল কালাম খোকন জানান, চলতি সপ্তাহে সেখানে প্রদর্শিত হচ্ছে ‘ভাইজান এলো রে’। তিনি দাবি করেছেন, কলকাতার যতগুলো ছবি গত কয়েক বছর তার হলে চালিয়েছেন, এর মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা করেছেন ‘ভাইজান এলো রে’ ছবি দিয়ে।

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাগর সিনেমা হলেও চলছে ‘ভাইজান এলো রে’। হলটি নিয়ন্ত্রণ করেন চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার আলী ভূঁইয়া দিপু। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, গত সপ্তাহ থেকে সাগর সিনেমা হলে চলছে ‘ভাইজান এলো রে’। এ সপ্তাহেও চলছে।

চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতির সঙ্গে আলাপ করে জানা যায়, মুক্তির এতদিন পরেও দর্শকের উপস্থিত ভালো। মানুষ দেখছে। পাশাপাশি মফস্বল শহরের হলগুলোতেও মুক্তির দশম সপ্তাহেও বেশ ভালো চলছে ‘ভাইজান এলো রে’।

‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ‘সুপার হিরো’ শাকিব খান। আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে এসকে মুভিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাইজান এলো রেলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মাসেতুর ৫৭ ভাগ কাজ শেষ, সংসদে ওবায়দুল কাদের

পরবর্তী

গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় আনতে আগ্রহী কোকা-কোলা

পরবর্তী

গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় আনতে আগ্রহী কোকা-কোলা

এক স্কুল বালকের সততার গল্প

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT