বলিউডের কোনো ছবিতে শাহরুখ খান থাকলে সেই ছবির অন্তত তিন’শ কোটির ব্যবসা নিশ্চিত। প্রযোজকরা নিশ্চিত হয়ে লাভের আশায় লগ্নি করেন তার ছবিতে।
তবে শাহরুখ তার ক্যারিয়ারের ১০টি ছবি ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলো তার এ তালিকাকে অারো লম্বা করতে পারত। সেই ছবিগুলো হয়েছিল সুপার-ডুপার হিট।

সুপারহিট সিনেমা ‘মুন্নাভাই এমবিবিএস’। মুন্নাভাই হিসেবে পরিচালক রাজ কুমার হিরানির প্রথম পছন্দ ছিল শাহরুখকে। কিন্তু শাহরুখ ছবিটি ফিরিয়ে দিলে মুন্না ভাই হন সঞ্জয় দত্ত। আর এ ছবিটি সঞ্জয় দত্তের থমকে যাওয়া ক্যারিয়ারে গতি ফিরিয়ে আনে।

সুপারহিট সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’। ২০০০ সালে মুক্তি পায় এ ছবিটি। প্রথমে এ ছবির জন্য পরিচালক রাকেশ রোশন শাহরুখকে পছন্দ করেন। তবে ছবিটির অফার ফিরিয়ে দিলে পরিচালক তার ছেলেকে অভিষেক করায়। বর্তমানে তিনিও সুপারস্টার হৃতিক রোশন।

সুপারহিট সিনেমা ‘লগন’। পরিচালক আশুতোষ গোয়ারেকরের প্রথম পছন্দ ছিল শাহরুখ খান। এ ছবিটি শাহরুখ ফিরিয়ে দিলে আমিরের ঝুলিতে চলে যায়। এবং এ ছবি নিয়েই আমির পৌঁছেছিল অস্কারের মঞ্চে।

সুপারহিট সিনেমা ‘যোধা আকবর’। লগনের পরিচালক আবারো আকবরের ভূমিকায় দেখতে চেয়েছিলেন শাহরুখকে। কিন্তু শাহরুখ একই কায়দায় ফিরিয়ে দিয়েছিলেন আশুতোষকে। এবং সেই আকবরের ভূমিকায় অভিনয় করেন হৃতিক রোশন।

সুপারহিট সিনেমা ‘রঙ দে বাসান্তি’। এ ছবির জন্য পরিচালক ওম প্রকাশ মেহরার প্রথম পছন্দ ছিল শাহরুখ। তবে শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দিলে আমিরের ঝুলিতে এ ছবিটি।

সুপারহিট সিনেমা ‘রোবট’। রজনীকান্তের আগে এ ছবির প্রথম অফার পান কিং খান। শাহরুখের প্রত্যাখ্যানের পর ছবিতে অভিনয় করেন রজনীকান্ত।

সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস্’। দ্বিতীয় বার পরিচালক রাজ কুমার হিরানিকে ফিরিয়ে দেয় শাহরুখ খান। এবং যথারীতি আমিরের ঝুলিতে চলে যায় বক্স অফিস কাপানো ও প্রশংসা কুড়ানো এ ছবিটি।

সুপারহিট সিনেমা ‘এক থা টাইগার’। এ ছবিটি প্রত্যাখান করে শাহরুখ এক’শ কোটির ব্যবসা হারিয়েছে। অার এ ব্যবসা করে নেন সালমান খান।

সুপারহিট সিনেমা ‘তারে জামিন পার’। আমির খানের পরিচালনায় ছবিতে তিনি অভিনয় না করে চেয়েছিলেন শাহরুখ অভিনয় করেন। কিন্তু এখানেও শাহরুখ ফিরিয়ে দেন আমিরকে।

সুপারহিট সিনেমা ‘স্লামডগ মিলিওনেয়ার’। এ ছবিতে অনিল কাপূরের ভূমিকায় অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের।







