চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল, মত, ক্ষমতা নির্বিশেষে ধর্ষকের বিচার দাবিতে সোচ্চার শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২০
বিনোদন
A A

ধর্ষণবিরোধী অবস্থানে উত্তাল গোটা দেশ। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে চলছে গণঅবস্থান। সাধারণ মানুষের পাশাপাশি আন্দোলনে সোচ্চার দেশের ছোট ও বড় পর্দার তারকারাও। সেই আন্দোলনেই যেন কণ্ঠ মেলালেন দেশের সিনেমার তারকা অভিনেতা শাকিব খান।

বৃহস্পতিবার বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুকে ধর্ষণকে জঘন্যতম অপরাধ উল্লেখ করে দ্রুত বিচার দাবি করলেন ‘রাজনীতি’ ছবির এই নায়ক।

ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শাকিব খান বলেন, দেশে মহামারীর চেয়েও ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। এর কারণ ওইসব মানুষরূপী নরপশুদের নৈতিক অবক্ষয়, মাদকের বিস্তার, ধর্ষণসংশ্লিষ্ট আইনের সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা এবং বিচারের দীর্ঘসূত্রতা। তিনি আরো বলেন, ‘দল, মত, ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ধর্ষককে মানুষ বলতে নারাজ শাকিব খান বলেন, ‘একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কী, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।’

নারীকে শ্রদ্ধার চোখে দেখার আহ্বান জানিয়ে দেশের শীর্ষ এই তারকা অভিনেতা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেকক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারও মা, কারও বোন। এই কারও মা, বোন, মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তার আসন্ন সিনেমা ‘নবাব এলএলবি’ ধর্ষণের বিরুদ্ধে সমাজে সোচ্চার ভূমিকা পালন করবে, এমনটা ইঙ্গিত দিয়ে শাকিব বলেন, ‘আমি সচেতন মানুষ হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব। এমনকি আমার চলতি ছবি ‘নবাব এলএলবি’ সিনেমাতেও ধর্ষণের মতো জঘন্য বিষয়টিকে প্লট হিসেবে বেছে নিয়েছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষমতাঢালিউডদলধর্ষণনবাব এলএলবিবিচারমতশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT