চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল নিয়ে আগে এমন সমস্যায় পড়েনি বাংলাদেশ

রেজাউল করিম রেজাউল করিম
৩:৫৪ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A
খেলছেন না ইমরুল-মুশফিক

খেলছেন না ইমরুল-মুশফিক

নিউজিল্যান্ড সফরের বিমানে উঠার আগে থেকেই ইনজুরি সমস্যায় পড়ে বাংলাদেশ। সেই সফর শেষ হতে চললেও ইনজুরির গ্রাস থেকে মুক্তি পায়নি দল। বরং শেষ টেস্টে ইনজুরির জন্য দলের প্রথম সারির তিন খেলোয়াড়কেই পাচ্ছে না টাইগাররা।

তাই দল সাজাতে রীতিমত হিমসিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। নিউজিল্যান্ড সফরের আগে ও পরে সব মিলিয়ে ১০ জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। দল নিয়ে আগে কখনো এমন সমস্যায় পড়েনি বাংলাদেশ।

পুরো ক্রিকেট টিমের ওপর যেনো এই ইনজুরির জুজুই এখন চেপে বসেছে। সবশেষ এক নিউজিল্যান্ড সফরে গিয়েই ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ-‍মাশরাফি-তামিম-ইমরুল-মুশফিক। পরে যোগ হয়েছেন মুমিনুল হক। এদের মধ্যে মোস্তাফিজ ছাড়া সবারই আঘাতজনিত ইনজুরি।

Banglabid

ইনজুরির কারণে পুরো ফিট না থাকলেও দলে রাখা হয় মোস্তাফিজকে। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে ও টি-২০ সিরিজের পুরোটা খেলতে পারেননি। তিন ম্যাচের উভয় সিরিজে একটি করে ম্যাচ মিস করার পর টেস্টে দলের হয়ে মাঠে নামা হয়নি কাটার মাস্টারের।

অধিনায়ক মাশরাফির ডান কব্জির ওপরের অংশ চিড় দেখা দেয়। এ কারণে অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরের থাকতেই হবে। আট সপ্তাহও লাগতে পারে।

অধিনায়ক মাশরাফির বলেই উইলিয়ামসনের ক্যাচ ধরতে গিয়ে বাঁ-হাতের তালুতে ব্যথা পান তামিম ইকবালও। তবে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন তিনি।

Reneta

ওয়েলিংটন টেস্টে ব্যাটিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন মুশফিক ও ইমরুল। ওই টেস্টে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মুশফিক। তবে বাঁ হাতের বুড়ো আঙুল আর ডান হাতের তর্জনীতে চোট পান তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে একটি বল গিলে লাগে তার হেলমেটে।

মাঠে লুটিয়ে পড়া বাংলাদেশের অধিনায়ককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। তবে গুরুতর কিছু হয়নি। বুড়ো আঙুল পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় টেস্টে খেলছেন না তিনি। ২০০৭ সালের পর এই প্রথম মুশফিককে ছাড়া টেস্টে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ।

ছবি: বিসিবি

মুশফিকুর রহিম আহত হওয়ার পর প্রায় দেড়শ ওভার কিপিং করেন ইমরুল কায়েস। তারপর নামেন ব্যাটিংয়ে। খেলার এক পর্যায়ে দ্রুত রান নিতে গিয়ে ডাইভ দিতে গিয়ে তার বাঁ ঊরুতে টান লাগে। শেষ পর্যন্ত তিনিও দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন বলে জানান টিম ম্যানেজমেন্ট।

বুকে ব্যথার কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারছেন না টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সৌরভ। মুমিনুলের বুকের এক্সরে করানোর পর ৭ দিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। ২০১৩ সালের পর এই প্রথম টেস্টের বাইরে থাকছেন মুমিনুল।

নিউজিল্যান্ড সফরকে সামনে আসার পরই ব্যাকফুটে যায় বাংলাদেশ। মোস্তাফিজ ছাড়াও বিপিএল খেলতে গিয়ে চোটের শিকার হন পেসার মোহাম্মদ শহীদ। চোট পান তরুণ ইবাদত হোসেন। বিপিএলে আরও ইনজুরিতে পড়েন লেগ স্পিনার তানভীর হায়দারও।

বিপিএলের এবারের আসরে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন শফিউলের পারফরম্যান্স। খুলনা টাইটান্সের হয়ে ১৩ ম্যাচ খেলে ১৮ উইকেট নেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়ে যায় এই পেসারের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT