চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলে একজন ‘স্টোকস’ খুঁজে পেয়েছেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

দীর্ঘ সময় ধরে চলা একজন পেস বোলিং অলরাউন্ডারের হাহাকারটা বোধহয় শেষ হয়ে এল ভারতের। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, আবার গতিময় বোলিংয়েও কার্যকর, হার্দিক পান্ডিয়ার এমন ভূমিকায় উচ্ছ্বসিত বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক উচ্ছ্বাসটা বোঝাতে টেনে এনেছেন বেন স্টোকসের নাম। নিজ দলে পান্ডিয়ার প্রয়োজনীয়তাকে ইংলিশ অলরাউন্ডারের মত বলছেন তিনি।

শুরুটা টি-টুয়েন্টি দিয়ে হলেও সীমিত ওভারের ক্রিকেটে দারুণ কার্যকারিতার পরিচয় দিয়ে সাদা পোশাকের দলেও জায়গা করে নিয়েছেন পান্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে গলে অভিষেক টেস্টে বল হাতে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ঝড় তুলে অর্ধশতক পেয়েছেন।

ইংল্যান্ডের হয়ে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেন স্টোকস। সুইং বোলিং আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংলিশ একাদশের অপরিহার্য সদস্য তিনি। এই বাঁহাতি অলরাউন্ডারের পর্যায়ে পৌঁছাতে পান্ডিয়ার হয়তো সময় লাগবে আরো।

তবে ইতিমধ্যেই প্রয়োজনীয়তাটা অনুধাবন করে ফেলেছেন কোহলি, ‘সব ফরম্যাটেই তার ওপর আমার অগাধ আস্থা আছে। স্টোকস ইংল্যান্ডের হয়ে যে পারফরম্যান্স দেখিয়ে আসছে, পান্ডিয়া যদি নিজের ভেতর সে আত্মবিশ্বাস তৈরি করতে পারে তাহলে মনে হয় ভালো একজন অলরাউন্ডারই পেতে যাচ্ছি আমরা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউডে মাধুরীকে নিয়ে প্রযোজনায় প্রিয়াংকা  

পরবর্তী

কর্মক্ষেত্রে শক্তিশালী নীতিমালার অভাবে নারীরা বেতন বৈষম্যের শিকার: ফেসবুক সিওও

পরবর্তী
sheryl sandberg

কর্মক্ষেত্রে শক্তিশালী নীতিমালার অভাবে নারীরা বেতন বৈষম্যের শিকার: ফেসবুক সিওও

চলাচলের জন্যে খুলে দেয়া হয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

সর্বশেষ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT