চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের স্বার্থে সংসদে যাচ্ছি না: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১১:১৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় রাজনীতিতে আচমকা মেরুকরণ! বিএনপি ও ঐক্যফ্রন্টের ৮ জন্য সাংসদের শপথ নিয়ে তুমুল আলোচনা। এরই মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া শপথ নিয়েছেন ৭জন। হঠাৎ শপথ গ্রহণ কেন? আর বিএনপির এই মুহূর্তের মূল কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন শপথের বাইরে? এদিকে মির্জা ফখরুলের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা। এসব নিয়েই চ্যানেল আইন অনলাইনের সঙ্গে কথা হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

চ্যানেল আইন অনলাইন: গতকাল সোমবার সংসদে যাওয়ার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সচেতন মহলে তা প্রশংসিত হয়েছে বলে মনে করেন?

মির্জা ফখরুল: বর্তমান বাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি।

চ্যানেল আইন অনলাইন: ধানের শীষ নিয়ে জয়ী ৭ জন শপথ গ্রহণ করলেও আপনি সংসদে যাচ্ছেন না। আপনার আসনটিও শূন্য ঘোষণা করা হয়েছে..

মির্জা ফখরুল: আমি এটি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে, আমার দলের সিদ্ধান্ত আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। দলের স্বার্থেই আমি যাচ্ছি না। আসন শূন্য ঘোষণা তারা করতেই পারেন।

চ্যানেল আই অনলাইন: কিন্তু আপনি ৮ জনের মধ্যে প্রধান। আপনাকে ছাড়া অন্যরা সংসদে কি সেভাবে ভূমিকা রাখতে পারবেন?

Reneta

মির্জা ফখরুল: নিশ্চয়ই! করছেন তো। আমি দেখলাম যে, এখানে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা তো সবাই নিজস্ব গুণেই হয়েছেন। তাই না? যোগ্য মানুষ বলেই হয়েছেন। আশা করি তারা ভালো করবেন। দেশের মানুষের হয়ে কথা বলবেন। অন্যায়ের প্রতিবাদ করবেন। দলের জন্য কাজ করবেন। আমরা চাই সংসদের ভেতর এবং বাইরে কথা বলতে। গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে।

চ্যানেল আই অনলাইন: দীর্ঘ প্রায় ১০ বছর পর এসে সংসদে যাওয়ার সুযোগ হলো। এরপরও যাচ্ছেন না। আক্ষেপ হচ্ছে না?

মির্জা ফখরুল: না। এমন কিছু নেই। দলের স্বার্থে ও দলীয় কৌশল গুরুত্বপূর্ণ।

চ্যানেল আই অনলাইন: আপনাদের সংসদে অংশগ্রহণের সঙ্গে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি কতোটা সম্পর্কিত?

মির্জা ফখরুল: এটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। একেবারে কোনো রকমের সম্পর্ক নেই।

চ্যানেল আই অনলাইন: শিগগিরই জামিনের ব্যাপারে কী কোনো সুযোগ হতে পারে….

মির্জা ফখরুল: বললাম তো আপনাকে। কোথাও কোনো সম্পর্ক নেই।

চ্যানেল আই অনলাইন: খালেদা জিয়ার শিগগিরই মুক্তির ব্যাপারে কোনো সম্ভাবনা কি আছে?

মির্জা ফখরুল: এটি তো আমরা লিগ্যালি চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমরা আমাদের সাধ্যমত আন্দোলনও করছি। ম্যাডাম কখনো আপোস করেননি। করবেনও না। এটি নিশ্চিত থাকতে পারেন।

চ্যানেল আই অনলাইন: সংসদে নারী প্রতিনিধি থাকবেন। সেখানে বিএনপি থেকে কে থাকতে পারেন?

মির্জা ফখরুল: এটি আমরা সামনে সিদ্ধান্ত গ্রহণ করব। সুযোগ যখন আসবে তখন আমরা বলব।

চ্যানেল আই অনলাইন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

মির্জা ফখরুল: আপনাকেও ধন্যবাদ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT