চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের কাজ ও মন্ত্রণালয় একসাথে চালাতে সমস্যা হয় না: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
- লিড নিউজ, রাজনীতি
A A

দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ওবায়দুল কাদের বলেছেন: দলের কাজ আর মন্ত্রণালয়ে একসাথে চালাতে আমার কোনো অসুবিধা হয় না। রাস্তা দেখতে গিয়েও আমি দলের কাজ করি।

তিনি বলেন: পুরো কমিটি ঘোষণার আগে সার্বিক মূল্যায়ন সম্ভব নয়, কারণ আওয়ামী লীগের এই পদটি খুব চ্যালেঞ্জিং, শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো এই পদে আমাকে যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ।

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Banglabid

এসময় তিনি বলেন: প্রধানমন্ত্রীর এই বিশ্বাসের মর্যাদা রাখার যথাসাধ্য চেষ্টা করবো। সামনে অনেক চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচনী অঙ্গীকার রক্ষা করা। এছাড়া সারাদেশে যে নতুন কমিটির কাজ শুরু হয়েছে সেখানে যাতে বিতর্কিত কেউ প্রবেশ করতে না পারে সেটা দেখা।

ওবায়দুল কাদের বলেন: সড়কে শৃঙ্খলা ফেরানো একটা চ্যালেঞ্জ আমার জন্য, এটা আমি করবোই। একইসাথে মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে সেগুলো যথাযথভাবে করাটাও আমার জন্য চ্যালেঞ্জ, পদ্মা সেতুসহ যত বড় প্রকল্প শেষ করা অগ্রধিকার। এছাড়া সাম্প্রদায়িকতা একটা বড় চ্যালেঞ্জ, জঙ্গি কার্যাক্রম বন্ধ হয়েছে এটা বলার উপায় নাই, তারা কোথাও ঘাপটি মেরে আছে বড় হামলার জন্য হয়তো।

তিনি বলেন: এর আগে এত বড় সম্মেলন হয়নি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, এটা আমাদের সফলতার। আমি ছাড়াও অনেক যোগ্য প্রার্থী ছিল সাধারণ সম্পাদক পদে, একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। এ ধরনের সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো।

Reneta

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: পার্টির নতুন নেতৃত্ব ঢেলে সাজানো হয়েছে, গঠনতন্ত্রের কিছু সংশোধনের জন্য দলের সভাপতি কাউন্সিলরদের সাথে আলোচনা করেছেন, সেক্ষেত্রে শাজাহান খানকে কেন রাখা হয়েছে এটা দলের সিদ্ধান্ত।

ওবায়দুল কাদের জানান: আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে আগামী ২৪ তারিখ। সেখানে প্রেসিডিয়াম সদস্যরা পুর্ণাঙ্গ কমিটি ঠিক করার দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন: শেখ রেহানা, জয়, পুতুল, ববি তারা নিজেরাই কমিটিতে আসতে আগ্রহী নন। এবারের কমিটিতে তারা শেখ পরিবারের কেউ থাকছেন এমন ইঙ্গিত পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত স্যার ফজলে হাসান আবেদ

পরবর্তী
স্যার ফজলে হাসান আবেদ-একজন স্বপ্নের ফেরিওয়ালার মহাপ্রস্থান

চিরনিদ্রায় শায়িত স্যার ফজলে হাসান আবেদ

ডাকসু ভিপির ওপর হামলা-মামলা

ডাকসু ভিপি নুরের ওপর আবারও হামলা

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT